এক্সপ্লোর

Jammu And Kashmir News: LoC বরাবর অনুপ্রবেশের চেষ্টা, বান্দিপোরায় ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী

Indian Army: এখনও অভিযান চলছে বলে জানানো হয়েছে সেনার তরফে। 

Jammu And Kashmir News: ফের অশান্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রেবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে তাদের যাবতীয় পরিকল্পনা বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। নিকেষ হয়েছে ২ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোলের কাছে গুরেজ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে শেষ পর্যন্ত তা রুখতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। এখনও অভিযান চলছে বলে জানানো হয়েছে সেনার তরফে। 

এক্স মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরের চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের মাধ্যমে খবর পাওয়া গিয়েছিল যে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। এরপর শুরু হয় যৌথ অভিযান। গুরেজ সেক্টরে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক কার্যকলাপ দেখেই তাঁরা সতর্ক হয়ে যান এবং অনুপ্রবেশকারীদের বাধা দিতে শুরু করেন। এরপরেই নির্বিচারে গুলি চালাতে থাকে ওই জঙ্গিরা। সেনা-জঙ্গি গুলির সংঘর্ষে খতম হয়েছে ২ জঙ্গি। 

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকায় তৎপর রয়েছে সেনাবাহিনী। লুকানো জঙ্গি ঘাঁটিগুলি খুঁজে জঙ্গি নিকেষ প্রক্রিয়া জারি রয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। এর মাঝে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ করার চেষ্টাও চালিয়েছে জঙ্গিরা। তার মধ্যে পাকিস্তান থেকে পাক সেনার মদতেও এসেছে বেশ কিছু জঙ্গি। তবে অনুপ্রবেশ রুখতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। নিকেষ করা হয়েছে বেশ কয়েকজন জঙ্গিকেও। দু'পক্ষের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন সেনা জওয়ানরাও। পহেলগাঁও হামলার পর থেকে জঙ্গি নিকেষ এবং নাশকতামূলক ষড়যন্ত্রের ব্যাপারে আরও কড়া অবস্থান নিয়েছে ভারত। কোনও ভাবেই যে জঙ্গি কার্যকলাপ মেনে নেওয়া হবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে দেশের তরফে। 

অন্যদিকে খবর পাওয়া গিয়েছে, নেপালের দিকে থেকে সড়কপথে বিহারে ঢুকেছে ৩ জঙ্গি। বিহারে ৩ জঙ্গি ঢোকার খবরে চূড়ান্ত সতর্কতা। বিহার পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে। ৩ জনেই পাক জঙ্গি বলে খবর বিহার পুলিশ সূত্রে। ৩ জঙ্গির নাম হাসনেন আলি, আদিল হুসেন , মহম্মদ উসমান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Cooch Behar Rally: ‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার
‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার
Narendra Modi Rally Live Updates: 'গোটা তৃণমূল নিয়োগ দুর্নীতিতে যুক্ত, উপর থেকে নীচ পর্যন্ত', কোচবিহারে বললেন মোদি
'গোটা তৃণমূল নিয়োগ দুর্নীতিতে যুক্ত, উপর থেকে নীচ পর্যন্ত', কোচবিহারে বললেন মোদি
West Bengal Assembly Elections 2026: মমতার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার ৩, তৃণমূলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনেই যুক্ত ছিলেন? দাবি ধৃতদের
মমতার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার ৩, তৃণমূলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনেই যুক্ত ছিলেন? দাবি ধৃতদের

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget