এক্সপ্লোর

Jamui Clash : গোষ্ঠী সংঘর্ষে উত্তাল জামুই থেকে গ্রেফতার 'হিন্দু সিংহী', কে তিনি ?

Jamui News : এবার দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায়  গ্রেফতার করা হয় এক মহিলাকে, যিনি নিজেকে পরিচয় দেন  'হিন্দু সিংহী'  বলে। 


কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ জামুই। ধর্মীয় শোভাযাত্রার সময় পাথর নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিহারের জামুই জেলায়। দুই পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় মুহূর্তে ।  ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কোনওরকম উস্কানি ছড়ানো আটকাতে  এলাকায় সাময়িক ভাবে বন্ধ রে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। রবিবারের ঘটনায় জখম হন একাধিক জন। এরপর গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। এবার দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায়  গ্রেফতার করা হয় এক মহিলাকে, যিনি নিজেকে পরিচয় দেন  'হিন্দু সিংহী'  বলে। 

রবিবার জামুইয়ের  বালুয়াডি গ্রামে উত্তেজনা ছড়ায়।  জখম হন জামুই নগর পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীতীশ শাহ-সহ অনেকে । অশান্তিতে জড়িত থাকার অভিযোগে সোমবারই আট জনকে গ্রেফতার  করেছিল বিহার পুলিশ। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আনতে এখনও চলছে ধরপাকড়। মোট ১০ জনের মধ্যে গ্রেফতার হওয়া একজনি মহিলা।  নাম খুশবু পান্ডে, এলাকায় তাঁকে সবাই চিনত'হিন্দু সিংহী' নামেই। এলাকায় তাঁর পরিচিতি ও প্রভাব যথেষ্ট। 

জামুই জেলা ম্যাজিস্ট্রেট অভিলাষা শর্মা মঙ্গলবার পিটিআইকে জানান, রবিবারের সংঘর্ষে আহত হয়েছেন তিন জন। পুলিশ এখন পর্যন্ত খুশবু পান্ডে সহ ১০ জনকে গ্রেফতার করেছে। যদিও  ইন্টারনেট পরিষেবা আবার চালু করা হয়েছে। 

রবিবারের ঘটনার পর  কর্তব্যে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে একজন পুলিশ আধিকারিককে  । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মানুষকে সতর্ক করতে এলাকায় টলছে পুলিশি টহল।  অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে মামলা দায়েরও করা হয়েছে  ৫০-৬০ জনের বিরুদ্ধে। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজনই একে অপরের দিকে পাথর ছুড়ে মারে, এতে আহত হন তিনজন । জেলাশাসক আশ্বস্ত করেছেন, পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে।  পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই। এছাড়া কেন পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল বের করার অভিযোগে পদক্ষেপ করা হয়েছে নির্দিষ্ট কয়েকজন উদ্যোক্তার বিরুদ্ধে। ঘটনার পর গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উস্কানি আটকাতে তৎপর পুলিশ বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে। অশান্তি এড়াতে ঘরে তালা দিয়ে এলাকা ছেড়েছে বহু মানুষ।                                        

আরও পড়ুন : হাওড়া, শালিমার থেকে বাতিল গুচ্ছ গুচ্ছ দূরপাল্লার ট্রেন ! ভেস্তে যেতে পারে বেড়ানোর প্ল্যান

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget