এক্সপ্লোর

Kite Strings: মারণ চিনা মাঞ্জা, বাইক চালানোর সময় গলায় ঘুড়ির সুতোর প্যাঁচ, মারা যাওয়ার আগে মেয়েকে ফোন করার আপ্রাণ চেষ্টা বাবার

Karnataka News: মারণ মাঞ্জার আঘাতে বেঘোরে প্রাণ হারিয়েছেন এই ব্যক্তি। বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়েই সঞ্জুকুমারের গলায় লেগে যায় ধারালো মাঞ্জা সুতো।

কর্নাটক : ফের ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনা কর্নাটকের। মৃতের বয়স ৪৮ বছর। মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময়েই গলায় লাগে ঘুড়ির ধারালো মাঞ্জা সুতো। আর তারপরেই সব শেষ। মারাত্মক ভাবে জখম হয়ে রাস্তাতেই পড়ে যান ওই ব্যক্তি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও ডাকা হয়। কিন্তু অ্যাম্বুল্যান্স আসার আগে রাস্তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছ, মৃতের নাম সঞ্জুকুমার হোসামানি। 

মারণ মাঞ্জার আঘাতে বেঘোরে প্রাণ হারিয়েছেন এই ব্যক্তি। কর্নাটকের বিদার জেলার তালামাদাগি রোডে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়েই সঞ্জুকুমারের গলায় লেগে যায় ধারালো মাঞ্জা সুতো। ঘুড়ির এই সুতো এতই সূক্ষ্ম হয় যে খালি চোখে দেখা যায় না একেবারেই। আর তার জেরেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির গলায় মাঞ্জা সুতোর আঘাত লাগার পরেই প্রচুর রক্ত বেরোতে থাকে। বাইক থেকে রাস্তার উপরেই পড়ে যান তিনি। কোনওমতে ফোন থেকে মেয়ের নম্বর ডায়াল করার চেষ্টা করতে থাকেন শেষ মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। ফোন বের করে আপ্রাণ চেষ্টা করছে মেয়ের নম্বর ডায়াল করার। 

এই অবস্থায় সঞ্জুকুমারকে দেখতে পেয়ে এগিয়ে আসেন ওই রাস্তা দিয়ে যাওয়া এক যাত্রী। আহত সঞ্জুকুমারের গলা থেকে প্রচুর রক্ত বেরোতে দেখে, একটি কাপড় দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করেছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও ডাকা হয়েছিল। কিন্তু তা আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জুকুমার। তবে স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ করেছে মৃতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, যদি আরও আগে অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হতো এবং স্থানীয় বাসিন্দারা একটু তৎপর হতেন, তাহলে বেঁচে থাকতেন সঞ্জুকুমার। 

সঞ্জুকুমারের মৃত্যুর পর ওই দুর্ঘটনাস্থলে যান তাঁর আত্মীয়, পরিজনরা। তাঁদের সঙ্গে যোগ দেন সঞ্জুকুমার যেখানে থাকতেন, সেখানকার স্থানীয় বাসিন্দারাও। দুর্ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ঘুড়ির মধ্যে নাইলন সুতো ব্যবহারের দিকে নজর দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ঘুড়ির সুতোয় কেটে গেলে যাতে ইমার্জেন্সি পরিষেবা পাওয়া যায়, সেই দিকেও নজর দেওয়ার জন্য দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই দুর্ঘটনার পর মান্না এখেল্লি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Birbhum Tulu Mondal: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
ABP Ananda Top 10,30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget