এক্সপ্লোর

Rabindranath Chatterjee Update: রবীন্দ্রনাথেই আস্থা, ফের কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বর্ষীয়ান নেতা

ফের কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

রাণা দাস, কাটোয়া : রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রাখল দল। ফের কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন বর্ষীয়ান এই নেতা ।

লোকসভা ও বিধানসভা ভোটের ফল অনুযায়ী, কাটোয়া পৌরসভা এলাকায় পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তাই দলের অনেকেই সন্দেহ করছিলেন, পৌর প্রশাসক পদে এবার রবি চ্যাটার্জির উপর নেতৃত্ব ভরসা নাও রাখতে পারেন। তবে শেষ পর্যন্ত তাঁর উপরেই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো। আজ কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 

2021-এর বিধানসভা ভোটে দাঁড়ানোর জন্য পৌর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। বিধানসভায় জয়লাভ করলেও, কাটোয়া পৌরসভা এলাকায় বিজেপি এগিয়েছিল। এর পরেই নানান গুঞ্জন শুরু হয়েছিল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে । অনেকেই মনে করছিলেন, পৌর প্রশাসক পদে নতুন কোনও মুখ আসতে পারেন।

২৫ বছর ধরে কংগ্রেস ও তৃণমূলের প্রার্থী হয়ে কাটোয়া পৌরসভা নিজের দখলে রেখেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তবে শেষ লোকসভা ও বিধানসভা ভোটে কাটোয়া পৌরসভার মানুষ কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন । তাই অনেকেই ভাবছিলেন যে এবারও কি কাটোয়া পৌরসভা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাতেই থাকবে ? তবে শেষমেশ দেখা গেল, তিনি বসলেন কাটোয়া পুরসভার প্রশাসক পদে । তবে তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে, কাটোয়ার মানুষ একসময় তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

বিজেপির বক্তব্য, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে দল ভরসা করলেও, কাটোয়া পৌরসভা এলাকার মানুষ লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপির ওপরই ভরসা রেখেছেন। তাই এবার পৌরভোটে বিজেপি পৌরসভা দখল করবে।

অন্যদিকে শহরের কিছু মানুষ বলছেন, 25 বছর একই মানুষ একই পদে থাকছেন। তাই সেখানে অন্য কেউ আসুক। আবার অনেকে এটাও চাইছেন যে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া পৌরসভার ফের পৌরপ্রধান হোক। তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে। যা কাজে লাগবে পৌর উন্নয়নের ক্ষেত্রে। 

প্রাক্তন তৃণমূল কাউন্সিলারও মনে করছেন যে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবারের পৌর নির্বাচনে তৃণমূল জিতবে।

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget