এক্সপ্লোর

Kolkata Teachers Suicide Attempt: বিকাশ ভবনের সামনে ‘আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার

বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই বিষ খেয়ে নেন পাঁচ শিক্ষিকা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : চমকে দেওয়ার মতো ঘটনা সল্টলেকের বিকাশ ভবনের সামনে। বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার। যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তারা সকলেই পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। যা চলাকালীন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। যে ধস্তাধস্তিতে বিকাশ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন ওই পাঁচ শিক্ষিকা। যারপরই কার্যত সকলকে অবাক করে দিয়ে হাতে থাকা বোতল থেকে বিষ খেতে শুরু করেন তারা। যা দেখতে পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই পাঁচ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে।

শিক্ষকদের বেতন বৈষম্য, বদলি সহ একাধিক দাবিতে কখনও নবান্নে, কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে তো কোনওদিন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, বিক্ষোভ-প্রতিবাদে সামিল হওয়ার জেরে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। যার মধ্যে অনেকেই চুক্তিভিত্তিক শিক্ষিকা। তাদের অভিযোগ, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকদের উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল চালুর পর থেকে বদলির যে সমস্ত সমস্যা বেড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি কোনও বিষয়েই।

সেই বদলি ঘিরেই বিক্ষোভের মাঝেই অতর্কিতে আজকের ঘটনা ঘটে। আর যে ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। আন্দোলনকারীদের কথা শোনা হচ্ছে না বলেই অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, আত্মহত্যার এই প্ররোচনা দুর্ভাগ্যজনক। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
Microsoft News: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget