এক্সপ্লোর

১৩য় নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো, ১৪ থেকে শুরু হতে পারে পরিষেবা, স্মার্ট কার্ডের সঙ্গে লাগবে কিউ আর কোড

রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, নিট পরীক্ষার্থীদের কথা ভেবে যেন ১৩ তারিখ থেকেই মেট্রো চালানো হয়। সেই বিষয়ে আলোচনা হয় আজকের বৈঠকে।

কলকাতা:  আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতায় ফের মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা।  ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো চালানো হতে পারে। শুক্রবার মেট্রো চালানো নিয়ে রাজ্যের সঙ্গে মেট্রো কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের বৈঠকে ঠিক হয়,  ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে মেট্রো পরিষেবা। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, নিট পরীক্ষার্থীদের কথা ভেবে যেন ১৩ তারিখ থেকেই মেট্রো চালানো হয়। সেই বিষয়ে আলোচনা হয় আজকের বৈঠকে। শুক্রবারের বৈঠকে ঠিক হয়, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো রেল।  সেই সঙ্গে জানানো হয়েছে যাত্রীসুরক্ষার কথা ভেবে প্রতি মেট্রো স্টেশনে বসানো হবে স্যানিটাইজেশন চ্যানেল। আরও পড়ুন:

মেট্রো যাত্রী? জেনে নিন কী পরিবর্তন আসতে চলেছে? কবে থেকে, কতক্ষণ, কোন সময় মিলবে পরিষেবা?

  তবে মেট্রো চড়তে গেলে শুধু স্মার্ট কার্ড থাকলেই হবে না, লাগবে কিউ আর কোড।  বিশেষ প্রযুক্তিতে সেই কোড পাবেন যাত্রীরা । বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, পুলিশের সাহায্য নিয়ে মেট্রোর ভিড় সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।  মেট্রো সূত্রে খবর, ৪ লক্ষ যাত্রীর স্মার্ট কার্ড রয়েছে। অথচ করোনা সতর্কতা মেনে দিনে ৪৫ হাজারের বেশি যাত্রী পরিবহণ সম্ভব নয়।  ফলে বাড়িতে যাত্রীর ভিড়কে কীভাবে সামলানো যায় তা নিয়েই আজ রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মেট্রো কর্তারা।  সেই বৈঠকেই প্রযুক্তি ব্যবহার করে ভিড় সামলানোর বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। এছাড়াও বলা হয়েছে -----
  • কিউ আর কোড পেতে আবেদন ৪-৬ ঘণ্টা আগে
  • মেট্রোয় উঠতে প্রতি একঘণ্টার জন্য টাইম স্লট নির্দিষ্ট
  • একঘণ্টার জন্য তৈরি করা হচ্ছে ই-পাস
  • ই-পাস কাটা যাবে মেট্রোর ওয়েবসাইট থেকে
  • রাজ্য পরিবহণ দফতরের পথদিশা অ্যাপ থেকেও কাটা যাবে
  • ই-পাসের জন্য নতুন অ্যাপ হতে পারে রাজ্য-মেট্রো সহায়তায়
  • ই-পাস করানোর পর পাওয়া যেতে পারে নতুন স্মার্ট কার্ড
  • ১৪ সেপ্টেম্বর কলকাতায় চালু হতে পারে মেট্রো
  • ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো
  • পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো চালানো হতে পারে
  • ইস্ট-ওয়েস্ট মেট্রো এখনই চালু হচ্ছে না
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget