এক্সপ্লোর

Madhyamik & HS Exam Update: ৭ মার্চ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শুরু ২ এপ্রিল থেকে

Madhyamik & HS Examination Update: ২০২২-র মাধ্যমিক (Madhyamik) উচ্চমাধ্যমিকের (HS Exam) নির্ঘণ্ট ঘোষণা, জেনে নিন কবে কোন পরীক্ষা হবে।

কলকাতা: ২০২২-র মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চমাধ্যমিকের (HS Exam) নির্ঘণ্ট ঘোষণা করা হল। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ থেকে।

মাধ্যমিকের (Madhyamik Routine) কবে কী পরীক্ষা দেখে নিন... 

  • ৭ মার্চ প্রথম ভাষা
  • ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
  • ৯ মার্চ ভূগোল পরীক্ষা
  • ১১ মার্চ ইতিহাস পরীক্ষা
  • ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
  • ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
  • ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
  • ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

অন্যদিকে জানানো হয়েছে, একই দিনে দ্বাদশ-একাদশের (Class 11) পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সংসদ। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। ১৫ ফেব্রুয়ারি (February) থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exam) হবে।  করোনার সংক্রমণের কথা মাথায় রেখে হোম সেন্টারেই এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। ২০ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা।

কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। 

আরও পড়ুন: Adhir Attacks TMC: রাজ্যে বাড়ছে আরএসএসের শাখা,  কী করছে তৃণমূল,এবার পাল্টা প্রশ্ন অধীরের

আরও পড়ুন: Rajib Banerjee: "শুধু ভাষণবাজিতে বিশ্বাসী, বঙ্গ বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে,'' হুঁশিয়ারি রাজীবের

প্রায় দু-মাস পর ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। স্কুল খোলার (School Reopening) পরই জোড়া পরীক্ষায় সরকারের নজর। আগেই জানানো হয়েছিল মার্চের (March) প্রথম সপ্তাহেই হবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এরপর এপ্রিলের (April) শুরুতেই হবে উচ্চমাধ্যমিক (Hs Exam)।

সূত্রের খবর, পর্ষদ ও সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবং এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrence Exam) পরীক্ষা হবে। জোড়া পরীক্ষা নিয়ে নবান্নের অনুমোদনের পরই দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। পূর্ব প্রতিশ্রুতি মতোই কালীপুজোর আগে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কিনা তা স্কুলের উপরেই ছেড়েছিল সরকার।

করোনা আবহে কীভাবে স্কুল চলবে সেই গাইডলাইনের (Covid guidline) খসড়া তৈরি হয়ে গিয়েছে। গাইডলাইন অনুযায়ী এক সময়ে সব ক্লাস করা যাবে না, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি পড়ুয়াদের ভিড় এড়াতে স্কুল শুরু ও ছুটির সময়েও বদল করা হয়েছে। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ দেওয়া হবে। আপাতত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম থাকছে।

 

একটি বেঞ্চে বসা যাবে না ২ জনের বেশি। পড়ুয়াদের টিফিন খেতে হবে ক্লাসের মধ্যেই। পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও মাস্ক বাধ্যতামূলক। স্কুলের ভিতরে আপাতত ঢুকতে পারবেন না অভিভাবকরা। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget