এক্সপ্লোর

Bhabanipur By-Elections:ভবানীপুরে প্রচারে সম্বিত পাত্র, ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’, কটাক্ষ করে গান তৃণমূল কর্মীদের

এদিন কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের দইপট্টি এলাকা থেকে প্রচার শুরু করেন সম্বিত পাত্র। জনসংযোগের পাশাপাশি, পথ চলতি মানুষকে নিজে হাতে ছাতুর শরবত বানিয়ে খাওয়ান বিজেপি নেতা।

 

কলকাতা: ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচবে দলের প্রার্থী  প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে নিয়ে এদিন প্রচারে নামেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বিজেপির কেন্দ্রীয় নেতাকে কটাক্ষ করে গেয়ে ওঠেন, হিন্দি ছবির বিখ্যাত গান, ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’।  তাঁরা বলেন, বাইরে থেকে এসেছেন। সময় হলেই চলে যাবেন। কিন্তু ভবানীপুরের প্রয়োজনে পাশে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 
এদিন কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের দইপট্টি এলাকা থেকে প্রচার শুরু করেন সম্বিত পাত্র। জনসংযোগের পাশাপাশি, পথ চলতি মানুষকে নিজে হাতে ছাতুর শরবত বানিয়ে খাওয়ান বিজেপি নেতা। লেডিস পার্ক পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে চলে প্রচার। বৃষ্টির জমা জলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কটাক্ষ করেন সম্বিত পাত্র।

শেষ মুহূর্তে জোরকদমে চলছে ভবানীপুর উপনির্বাচনের প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন চেতলার ৮৬ পল্লি ক্লাবের সামনে থেকে প্রচার শুরু করেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে চলে জনসংযোগ। মন্ত্রীকে সামনে পেয়ে পুর পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। নোটবুকে তা লিখে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন কলকাতা পুরসভার প্রশাসক। তিনি সম্বিত পাত্রর আক্রমণেরও জবাব দেন। বলেন, সম্বিত পাত্র মিথ্যের প্রতিষ্ঠান। অন্য জায়গার ঘটনাকে পশ্চিমবঙ্গের বলে চালানোর চেষ্টা করেন। তাঁকে মানুষ বিশ্বাস করেন না। 

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে গত বুধবার প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। ওই দিন সকালে প্রথমে যান ভবানীপুর গুরদোয়ারায়। এরপর রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন পেট্রোলিয়ামমন্ত্রী। লর্ড সিন্হা রোডে করেন পথসভা।

ফিরহাদ হাকিম এদিন হরদীপ সিং পুরীকেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপি প্রচারে নিয়ে এসেছে পুরীকে। তিনি পেট্রোলিয়াম মন্ত্রী। তাঁকে দেখলেই মানুষের পেট্রোল ও ডিজেলের দামের বৃদ্ধির কথা মনে পড়বে। এতে বিজেপির ভোট আরও কমে যাবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget