এক্সপ্লোর

Durga Puja 2021: শোভবাজার রাজবাড়ির দর্শনীয় বিসর্জন; মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা, উড়ল নীলকণ্ঠ

মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা। উমার শ্বশুরবাড়িতে ফেরার বার্তা নিয়ে উড়ল নীলকণ্ঠ পাখি।

সঞ্চয়ন মিত্র ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নীলকণ্ঠ পাখি উড়িয়ে এবারের মতো গৌরীকে বিদায়। চিরাচরিত প্রথা মেনে মাঝগঙ্গায় নিরঞ্জন হল শোভাবাজার রাজবাড়ির দশভুজার। আবার একটা বছরের অপেক্ষা।

মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা। উমার শ্বশুরবাড়িতে ফেরার বার্তা নিয়ে উড়ল নীলকণ্ঠ পাখি। ঘরের মেয়েকে এবারের মতো বিদায়। শোভবাজার রাজবাড়ির মহাপুজোর মতোই নিরঞ্জন-পর্ব এমনই দর্শনীয়। নিজস্বতায় স্বতন্ত্র।

পরিবারের প্রবীণ থেকে নবীন, স্ত্রী-পুরুষ সবাই হাজির হয় বিসর্জনে। এতকাল ধরে চলে আসা রীতি ২৬৫ বছরেও একই রকম রয়ে গেছে। দশমীর সকালে পুজোর পর দর্পণে হয় বিসর্জন। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷

শোভাবাজার রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র জানিয়েছেন, আমাদের পুরোহিত মাকে সিঁদুর পরান, তারপর সেই সিঁদুর বাড়ির মেয়েরা পড়ে। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় যেমন কনকাঞ্জলি দেওয়া হয়, রাজবাড়ির বড় তরফের পুজোয় দুর্গাকে কৈলাসে ফেরার সময়ে কনকাঞ্জলি দেওয়া হয়। রুপোর রেকাবিতে করে দশভুজার উদ্দেশ্যে নিবেদন করা হয় চাল, সোনা ও পান৷ 

দেবরাজ মিত্রের কথায়, চল ছিল গিনি সোনা দেওয়ার, মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, রুপোর থালায় সোনার গিনি দিয়ে কনকাঞ্জলি দেওয়া হয়। কনকাঞ্জলি দিয়ে শুরু হয় উমার বিদায় পর্ব।

৪০ জন বাহকের কাঁধে চেপে, শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে। সেই সময়ে ৬০টি গ্যাস বেলুনের সাহায্যে ওড়ানো হয় শোলার নীলকণ্ঠ।এবারের মতো দেবী-বিদায়। একবছরের প্রতীক্ষা। অপেক্ষায় থাকে রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির ঠাকুরদালান, ঝাড়বাতি।

আরও পড়ুন: Durga Puja 2021: নবমীর রাতে দুর্গা মন্দিরে চুরি, বিগ্রহের গয়না-সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট

আরও পড়ুন: Durga Puja 2021: নবমীতে সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন অরূপ বিশ্বাস, নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

আরও পড়ুন: Durga Puja 2021: বিজয়া দশমী থেকে দশেরা, আজকের দিনের গুরুত্ব কতখানি?

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget