এক্সপ্লোর

Gariahat Twin Murder: পুলিশ আসছে আঁচ করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে ছিল, কর্পোরেট কর্তা খুনে ধৃত আরও ১

কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে কর্পোরেট কর্তা সুবীর চাকী খুনে মূল অভিযুক্ত ভিকি ?

কলকাতা : কাঁকুলিয়া কর্পোরেট কর্তা খুনে ধৃত আরও ১। এনিয়ে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৪। দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ ভোররাতে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। পুলিশ আসার খবর আঁচ করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে ছিল অভিযুক্ত। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ আছে ধৃতের, এমনই দাবি পুলিশের। ধৃত ভিকি-সঙ্গীর নাম সঞ্জয় মণ্ডল। যদিও এখনও অধরা জোড়া খুনে মূল অভিযুক্ত ভিকি।

কোথায় লুকিয়ে রয়েছে কর্পোরেট কর্তা সুবীর চাকী খুনে মূল অভিযুক্ত ভিকি ? হন্যে হয়ে তার খোঁজ চালাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সূত্রের খবর, কোনও মোবাইল ফোন ব্যবহার করছে না ভিকি। তার হদিশ পেতে পরিচিতদের তালিকা তৈরি করে সেইসব জায়গায় খোঁজ শুরু করেছে পুলিশ।

কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার। কিন্তু, এখনও পুলিশের হাতের নাগালের বাইরে সে। কোথায় রয়েছে ভিকি ? হদিশ পেতে মরিয়া গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, খুনের ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ ও কল রেকর্ড ঘেঁটে প্রথমেই ভিকিকে চিহ্নিত করতে পেরেছিলেন।

সূত্রের খবর, তদন্তকারীরা বারবার অভিযান চালালেও প্রতিবার গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে সে। লালবাজার মনে করছে, দাগী দুষ্কৃতীদের মতো ভিকি এই খুনের ঘটনার আগে ও পরে কোথাও কোনও ক্লু রাখতে চায়নি। 

সুবীর চাকীকে খুনের দিন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে। ফার্ন রোডের এই নির্মীয়মাণ বহুতলে কাজ করত অভিযুক্ত ভিকি। খুনের দিন সকাল থেকে এখানেই ছিল সে। তার আচরণ ছিল অত্যন্ত স্বাভাবিক। 

প্রসঙ্গত, গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে আগেই মিঠু হালদার নামে এক মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে ধরা পড়ে বাপি মণ্ডল ও জাহির গাজি নামে আরও দু-জন। দু-জনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে। বাপি থাকত নাইয়াপাড়ায়। জাহিরের বাড়ি রামরামপুরে। আজ ধরা পড়ল আরও একজন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget