এক্সপ্লোর

Kolkata Accident Death: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি, বেলেঘাটায় গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানে ধাক্কা মারে

কলকাতা: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি। বেলেঘাটা জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হল এক ভ্যান চালকের। রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। ঘাতক গাড়ির খোঁজ মেলেনি।

শহর কলকাতায় সাম্প্রতিক অতীতে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। শনিবার সন্ধ্যায় জিঞ্জিরা বাজারে স্কুটারে বেপরোয়া লরির ধাক্কায়  ১ স্কুটার আরোহী যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অন্য এক আরোহীকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি স্কুটারে চেপে দুই যুবক গার্ডেনরিচ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় তারাতলা দিক থেকে আসা একটি ১০ চাকার গাড়ি দুই যুবককে ধাক্কা মারে। এক যুবকের মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। 

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যুবকের। আর এক যুবকের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কিঞ্জল মুখোপাধ্যায়। বয়স ২৬।  গুরুতর আহত যুবকের নাম সায়ক মুখোপাধ্যায়। বয়স ২৮। দুজনের বাড়িই বেহালা জোতিষ রায় রোডে।

ঘাতক গাড়িটি পলাতক। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে। 

এর আগে, গত ৬ তারিখ, কালীঘাটে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু হয়। এসপি মুখার্জি রোডে ওই দুর্ঘটনা ঘটে। বাইকচালককে গ্রেফতার করে পুলিশ।

তার আগে, গত ১ তারিখ, রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। আহত হন বাসের ১৯ জন যাত্রী। পরে পুলিশ ঘাতক বাসের চালককে গ্রেফতার করে। 

এই ঘটনার ঠিক ২ দিন পর দ্বিতীয় হুগলি সেতুতে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। 

রাত পৌনে এগারোটা নাগাদ হাওড়া থেকে এক্সাইডের দিকে আসছিল লরিটি। দ্রুত গতিতে আসার সময় পিছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়েন বাইক আরোহী। 

দুর্ঘটনার তীব্রতায় টুকরো টুকরো হয়ে যায় তাঁর হেলমেট। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget