এক্সপ্লোর

এসএসকেএমে জটিল অস্ত্রোপচারে বাঁচল শিশুর প্রাণ

খেলতে গিয়ে আড়াই ইঞ্চির পেরেক গিলে ফেলে শিশু

সন্দীপ সরকার, কলকাতা: এসএসকেএমে জটিল অস্ত্রোপচারে বাঁচল শিশুর প্রাণ। খেলতে গিয়ে আড়াই ইঞ্চির পেরেক গিলে ফেলে শিশু। শিশুর শ্বাসনালীতে আটকে যায় আড়াই ইঞ্চির পেরেক। দুই সরকারি হাসপাতাল ঘুরে রায়গঞ্জ থেকে এসএসকেএমে পরিবার। এক ঘণ্টার জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল শিশুর। বের করা হল পেরেক। 

বয়স মাত্র আড়াই। হাতের সামনে যা মেলে তাই নিয়ে খেলা। আর খেলতে খেলতে নিজের অজান্তেই বিপদ ডেকে এনেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইটাহারের এই একরত্তি। বছর আড়াইয়ের শিশুর শ্বাসনালীতে আড়াই ইঞ্চির পেরেক। দুই সরকারি হাসপাতাল ঘুরে এসএসকেএমের চিকিৎসকদের তৎপরতায় বাঁচল প্রাণ।

কীভাবে পেরেকটা ঢুকল? হাতে পেরেক নিয়ে কী করছিল ওই শিশু? শিশুর পরিবার সূত্রে খবর,  শনিবার সকালে বাড়ির সামনে বেড়া দেওয়ার কাজ চলছিল। সেসময় খেলতে খেলতে পেরেক গিলে ফেলে একরত্তি। মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। শিশুর পরিবার সূত্রে খবর, প্রথমে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এক্সরেতে দেখা যায় শ্বাসনালীতে আটকে রয়েছে পেরেক। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো না থাকায় বিকেল ৪টে নাগাদ রেফার করা হয় মালদা মেডিক্যাল কলেজে।

সেখানেও অস্ত্রোপচারে পরিকাঠামো না থাকায় রেফার করা হয় এসএসকেএমে। রবিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএমে পৌঁছয় শিশুর পরিবার। সকাল সাড়ে ৮টায় শুরু হয় অস্ত্রোপচার।বঙ্কোসকপি পদ্ধতিতে প্রায় ১ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচারের পর বের করে আনা হয় আড়াই ইঞ্চির পেরেক। বিপদমুক্ত হলেও আপাতত শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই এসএসকেএমে এক অন্তঃসত্ত্বার জটিল অস্ত্রোপচার সফল হয়েছিল। টিউমার অপারেশনের পর সন্তানের জন্ম দেন ওই মহিলা। বিয়ের ৫ বছর পর প্রথম সন্তান। তাও টেস্ট টিউব প্রক্রিয়ায়। তা অত্যন্ত কঠিন ছিল। প্রথমে সব ঠিক থাকলেও প্রসবের দিন যত এগিয়ে আসে, তত কঠিন সমস্যার মুখে পড়তে হয় অন্তঃসত্ত্বাকে। পেটে অসহ্য যন্ত্রণা হত তাঁর। এজন্য এসএসকেএমের চিকিৎসকদের দ্বারস্থ হয় পরিবার। কারণ খুঁজতে গিয়ে চিকিত্সএকরা দেখেন, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে রয়েছে একটি টিউমার। এই পরিস্থিতিতে প্রথম টিউমারটিকে বের করার কথা ভাবেন চিকিৎসকেরা। কিন্তু সেই অপারেশন সহজ ছিল না। কারণ, ততদিনে, গর্ভস্থ শিশুর বয়স ২৬ সপ্তাহ পার হয়ে গেছে। এই সময় অপারেশনে মা ও সন্তান দু’জনেরই জীবনের ঝুঁকি ছিল। অন্তঃসত্ত্বা যে কোনও সময় কোমায় চলে যেতে পারতেন। মাত্র ১৫ মিনিটের অস্ত্রোপচারে বের করে আনা হয় টিউমার। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অন্তঃসত্ত্বা। তবে, অপারেশন হলেও, সদ্যোজাতর জন্ম নিয়ে কিছু জটিলতা থাকে। এরপর চিকিৎসকরা ঠিক করেন, সিজার করে সদ্যোজাতকে বের করা হবে। সেইমতো দেড় ঘণ্টা ধরে বিরল অপারেশনটি হয়। সুস্থ সন্তানের জন্ম দেন ওই মহিলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget