এক্সপ্লোর

Jay Banerjee : "উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই ইস্তফা দেওয়া উচিত ছিল", সুকান্তকে পাল্টা জয়ের

Jay Banerjee Counter Attacks : ২০১৪-তে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে গেরুয়া শিবিরে নাম লেখান জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ ও ২০১৯ - দু’টি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

কলকাতা : একের পর এক কোন্দল গেরুয়া শিবিরে। একদিকে দিলীপ ঘোষ-তথাগত রায়ের দ্বন্দ্ব চলছে, অন্যদিকে এবার বাগযুদ্ধে জড়ালেন সুকান্ত মজুমদার ও জয় বন্দ্যোপাধ্যায়। "কে দল ছাড়ল তাতে কিছু এসে যায় না।", জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এই মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার তার পাল্টা জবাব দিলেন জয় বন্দ্যোপাধ্যায়।  

তিনি বলেন, "বিধানসভা উপনির্বাচনে ৩ কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরই রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়া উচিত ছিল সুকান্ত মজুমদারের।" 

নয়ের দশকের একাধিক বাংলা ছবির হিরো। ২০১৪-তে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে গেরুয়া শিবিরে নাম লেখান জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ ও ২০১৯ - দু’টি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বিভিন্ন সময়ে দল পরিচালনা নিয়ে নেতৃত্বকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন জয়। শেষপর্যন্ত বিজেপি ছাড়ার সিদ্ধান্ত। জয় বলেছেন, ২০১৪ সালের ৬ মার্চ নরেন্দ্র মোদিকে দেখে আমি বিজেপিতে যোগদান করি রাহুল সিনহার হাত ধরে। আজ ২০২১ এর ৬ নভেম্বর, মোদিজিকে চিঠি দিয়ে বিজেপি থেকে সরে গেলাম। এই দল মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে। আত্ম সমালোচনা করে না। তাই বিজেপি ছাড়ছি।

সূত্রের খবর, নরেন্দ্র মোদিকে পাঠানো ইমেলে জয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ২ বছর ধরে প্রধানমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েও মেলেনি। অসুস্থতার সময়ে চিকিৎসা তহবিলের আবেদন জানালেও, সাড়া পাইনি। ২০১৭-তে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করা হলেও, কিছুদিন পরে বাদ দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়।

এই পরিস্থিতিতে গতকাল বিজেপি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন জয় বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ই-মেল করে সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী দিনে জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিতও দেন। যদিও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জয় বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, "কে দল ছাড়ল তাতে কিছু এসে যায় না। জয় বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন না তখনও বিজেপি ছিল। ভবিষ্যতেও বিজেপি বিজেপির মতই থাকবে।"

সেরা শিরোনাম

Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget