এক্সপ্লোর

শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী প্রয়াত, আক্রান্ত ছিলেন করোনায়

১ অগাস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। আজ দুপুর ১.৫০-এ মৃত্যু হয় তাঁর।

কলকাতা: প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। করোনায় আক্রান্ত ছিলেন তিনি। গত ৩০ জুলাই থেকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। ১ অগাস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। দুপুর ১.৫০-এ মৃত্যু হয় তাঁর। কোভিড-প্রোটোকল মেনেই হবে শেষকৃত্য।   শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন তিনি। সামলেছেন রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্ব। রাজ্যসভার সাংসদও ছিলেন শ্যামল চক্রবর্তী। বর্ষীয়ান  বাম নেতা শ‍্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছিলেন কন্যা ঊষসী চক্রবর্তী। নিজের ফেসবুক পেজে ঊষসী লিখেছিলেন, 'হাসপাতালে করোনার বিরুদ্ধে লড়াই জারি আছে বাবার।' বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম ফেসবুকে পোস্ট করে জানান মেয়ে ঊষসী চক্রবর্তীই। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঊষসী জানান, অসুস্থ অবস্থাতেও লড়াকু মানসিকতা থেকে নড়েননি তিনি। ঊষসীর কথায়, “ ক্ষীণ গলাতে কিন্তু বিশ্বাসের সাথে বলেছেন will fight “...ধুর করোনা! কোনও ব্যাপারই না। এর থেকে বড় বড় শত্রুকে আমি হারিয়েছি সারা জীবনে অনেক বার।” সম্প্রতি কন্যা ঊষসী চক্রবর্তী জানান, শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক ওয়ালে একথা জানিয়েওছিলেন ঊষসী । লিখেছিলেন, 'পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ফোন করে বাবার খোঁজ নিয়েছেন এবং প্রয়োজন হলে যেগাযোগ করতে বলেছেন। পরিবারের তরফে আমি ওঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।'

সেরা শিরোনাম

Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
News Live Blog : দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানালেন RSS নেতা
Gujarat Government: জবরদখলের অভিযোগ এখন অতীত, গুজরাতে সরকারি জমি উপহার দেওয়া হচ্ছে ইউসুফ পাঠানকে, তৃণমূল ছাড়তেই 'অচ্ছে দিন' NCPI সাংসদের
জবরদখলের অভিযোগ এখন অতীত, গুজরাতে সরকারি জমি উপহার দেওয়া হচ্ছে ইউসুফ পাঠানকে, তৃণমূল ছাড়তেই 'অচ্ছে দিন' NCPI সাংসদের
Weather Update: আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget