এক্সপ্লোর

Amit Shah: '২ বছরের মধ্যে দেশ থেকে মুছে ফেলা হবে মাওবাদ', চরম বার্তা শাহের

Left Wing Extremism : '২০১০ সালের তুলনায় ২০২২ সালে মাওবাদী অধ্যুষিত এলাকায় হিংসার ঘটনা কমে গেছে প্রায় ৭৭ শতাংশ'

নয়া দিল্লি : 'আগামী দুই বছরের মধ্যে দেশ থেকে মুছে ফেলা হবে অতি বামপন্থা (Left Wing Extremism)।' চরম বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মাওবাদী-অধ্যুষিত এলাকার নিরাপত্তা খতিয়ে দেখার জন্য শুক্রবার একটি বৈঠক করেন তিনি। শাহ বলেন, 'গত চার দশকের মধ্যে ২০২২ সালে নকশাল- অধ্যুষিত এলাকায় সবথেকে কম হিংসা ও প্রাণহানির ঘটনা ঘটতে দেখা গেছে। মানবতার কাছে অভিশাপ এই মাওবাদ। যা যে কোনওভাবে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।'  

২০১০ সালের তুলনায় ২০২২ সালে মাওবাদী অধ্যুষিত এলাকায় হিংসার ঘটনা কমে গেছে প্রায় ৭৭ শতাংশ। এমনই পরিসংখ্যান তুলে ধরেছেন প্রশাসনিক আধিকারিকরা। এই পরিস্থিতিতে অতি বামপন্থী-প্রবণ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা আজ শাহি-বৈঠকে যোগ দেন। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও ছিলেন সেখানে। তবে, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের পরিবর্তে রাজ্যের মন্ত্রীরা বৈঠকে সামিল হয়েছিলেন।

২০১৫ সালে অতি বামপন্থীদের মোকাবিলায় কেন্দ্রীয় নীতি ও কার্য পরিকল্পনা গ্রহণ করে কেন্দ্র। আধিকারিকরা বলছেন, নীতিটি নিরাপত্তা-সম্পর্কিত ব্যবস্থা, উন্নয়নে হস্তক্ষেপ, স্থানীয় সম্প্রদায়ের অধিকার নিশ্চিতকরণ ইত্যাদির সঙ্গে জড়িত একটি বহুমুখী কৌশলের কথা বলেছে। তাই এই নীতির সফল প্রয়োগের মাধ্যমেই গোটা দেশজুড়ে মাওবাদী হিংসার ঘটনা কমিয়ে আনা গেছে।

তাঁদের আরও দাবি, ২০১০ সালের তুলনায় ২০২২ সালে মাওবাদী হিংসায় নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিকদের মৃত্যুর সংখ্যাও কমেছে প্রায় ৯০ শতাংশ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে তথ্য তৈরি করা হয়েছে সেই অনুয়ায়ী, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে মাওবাদী-সংক্রান্ত ঘটনার সংখ্যা ১৭ হাজার ৬৭৯ এবং মৃতের সংখ্যা ৬ হাজার ৯৮৪। অন্যদিকে ডেটায় উল্লেখ করা হয়েছে, ২০১৪ থেকে ২০২৩ সাল (১৫ জুন) পর্যন্ত মাওবাদী হিংসার ঘটনা ৭ হাজার ৬৪৯টি, মৃতের সংখ্যা কমে ২ হাজার ২০ জন। 

শাহ-বার্তা-

পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে বিশেষ রূপরেখা বাতলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নির্দেশ দেন, অতি বামপন্থীদের আর্থিক সহায়তা পাওয়া ঠেকাতে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যৌথ দল গঠনের চেষ্টা করতে হবে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে। তাছাড়া অতি বামপন্থীদের অর্থ-সাহায্য প্রতিরোধে রাজ্যের এজেন্সিগুলির সঙ্গে একযোগে কাজ করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে যে, যেখানে এই সমস্যা কমে যাচ্ছে সেখান থেকে মাওবাদীরা যেন অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে না পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget