LPG Gas Crisis: ১৪.২ কেজির জায়গায় ১০ কেজি LPG ! গুজব নাকি সত্যি ? কী জানাচ্ছে গ্যাস মন্ত্রক ?
LPG Shortage: ১৪.২ কেজির সিলিন্ডারের পরিবর্তে দেওয়া হতে পারে ১০ কেজির সিলিন্ডার ! গুজব নাকি সত্যি ? কী জানাচ্ছে গ্যাস মন্ত্রক ?

আজও অব্যাহত মধ্যপ্রাচ্যের চলনাম সংঘাত। এই যুদ্ধের জেরে তেল ও গ্যাসের সঙ্কটে ভুগছে গোটা বিশ্ব। সরাসরি প্রভাব ফেলেছে মধ্যবিত্তের রান্নাঘরে। এর মাঝে এক নতুন খবর ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এবার থেকে রান্নার গ্যাসের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের পরিবর্তে ১০ কেজি এলপিজি সিলিন্ডার দেওয়া হতে পারে।
সম্প্রতি, দ্য ইকোনমিক টাইমস- এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সমস্যার জেরে ভারতীয় বাজারে কিছুটা হলেও বাণিজ্যিক সিলিন্ডারের ঘাটতি দেখা গিয়েছে৷ যার ফলে, অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবার থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের জায়গায় ১০ কেজি এলপিজি রিফিল করে দেবে। অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের পরিবর্তে দেওয়া হতে পারে ১০ কেজির সিলিন্ডার। স্টক কম থাকায় যাতে ডিস্ট্রিবিউশন ঠিক রাখা যায়, তার জন্যই নাকি এই পরিকল্পনা করা হচ্ছে।
এই খবর ছড়াতেই মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এমনিতেই বহু জায়গায় এখনও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও লাভ হচ্ছেনা কিছু। তার মাঝে এই খবর সামনে আসতেই আরও আতঙ্কের আবহ তৈরি হয়েছে। তবে এই বিষয় নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, "এটি সম্পূর্ণ অনুমাননির্ভর।'' তিনি আরও বলেন, ''কোনও জল্পনা-কল্পনার বিষয়ে মন্তব্য বা ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনারা গুজবে বিশ্বাস করবেন না।"
#WATCH | Delhi: On reports of 14.2 KG domestic LPG cylinders converted to 10 KG LPG cylinders, Sujata Sharma, Joint Secretary (Marketing & Oil Refinery), Ministry of Petroleum & Natural Gas, says, "This is highly speculative, and there cannot be any comment or explanation to any… pic.twitter.com/fjGkJ6Fb1k
— ANI (@ANI) March 23, 2026
সুজাতা শর্মা বলেছেন যে, এই মুহূর্তে ঘরোয়া সিলিন্ডার রিফিল করার বুকিং কমে প্রায় ৫০ লাখে পৌঁছেছে এবং গ্যাস সরবরাহও স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, শোধনাগারগুলোতে এলপিজি উৎপাদন আরও বেড়েছে। আগে যেখানে চাহিদার ৪০ শতাংশ পূরণ হতো, এখন তা ৫০-৬০ শতাংশ দেশীয় উৎপাদন থেকে মেটানো হচ্ছে।
কিছুদিন আগে গ্যাস মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছিল, বাণিজ্যিক এলপিজির সরবরাহ আরও উন্নত করতে ভারত সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত ১০ শতাংশ বাণিজ্যিক এলপিজি বরাদ্দের প্রস্তাব দিয়েছিল। তবে গত শনিবার কেন্দ্রের তরফ থেকে জানান হয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ২০ শতাংশ বাণিজ্যিক LPG বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সব মিলিয়ে মোট বরাদ্দ ৫০ শতাংশে পৌঁছাবে।






















