এক্সপ্লোর

'গোরক্ষকদের' হাতে নিহত পহেলু খানকে চার্জশিট! নাম ২ ছেলেরও, তদন্ত হয়েছে বিজেপি আমলে, অসঙ্গতি ধরা পড়লে ফের তদন্ত, বললেন গেহলত, নাম থাকার কথা অস্বীকার

আলোয়ারের বেহরোর থানায় ২৫৩/১৭ নম্বর এফআইআরে দায়ের হওয়া চার্জশিটে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত সম্পূর্ণ হওয়ার পর অভিযুক্ত ইরশাদ, আরিফ ও পহেলুর বিরুদ্ধে আরবিএ আইনের ৫, ৮ ও ৯ ধারায় ও আরেক অভিযুক্ত খান মহম্মদের বিরুদ্ধে আরবিএ আইনের ৬ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে।

নয়াদিল্লি: গরু পাচারকারী সন্দেহে গোরক্ষকদের বিরুদ্ধে ২ বছর আগে যে পহেলু খানকে পিটিয়ে মারার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল, এবার তাঁর বিরুদ্ধেই রাজস্থান পুলিশ চার্জশিট দিল। রাজস্থানে ক্ষমতায় আছে কংগ্রেস। চার্জশিটে মরণোত্তর অভিযুক্ত বলে গণ্য করা হয়েছে পহেলুকে। তাঁকে, তাঁর ছেলেদের ১৯৯৫ সালের রাজস্থান গবাদি পশু হত্যা ও সাময়িক পাচার বা রপ্তানি) আইনের ৫, ৮ ও ৯ ধারায় অভিযুক্ত করা হয়েছে। আলোয়ারের বেহরোর থানায় ২৫৩/১৭ নম্বর এফআইআরে দায়ের হওয়া চার্জশিটে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত সম্পূর্ণ হওয়ার পর অভিযুক্ত ইরশাদ, আরিফ ও পহেলুর বিরুদ্ধে আরবিএ আইনের ৫, ৮ ও ৯ ধারায় ও আরেক অভিযুক্ত খান মহম্মদের বিরুদ্ধে আরবিএ আইনের ৬ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। গোরক্ষক বলে অভিযুক্তদের গণপিটুনিতে নিহত পেহলুর বিরুদ্ধেই চার্জশিট পেশ হওয়া নিয়ে রাজস্থানের অশোক গেহলতকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, এই মামলার তদন্ত হয় বিজেপি জমানায়, চার্জশিট পেশ হয়। তাতে কোনও অসঙ্গতি, গরমিল ধরা পড়লে মামলার নতুন করে তদন্ত হবে। যদিও পেহলুর বিরুদ্ধে চার্জশিটটি তৈরি হয় গত ৩০ ডিসেম্বর, রাজস্থানে অশোক গেহলতের সরকারের ক্ষমতায় আসার ১৩দিন বাদে। গেহলতের দাবি, পহেলুর নাম চার্জশিটে রয়েছে বলে সংবাদ মাধ্যমে বেরনো রিপোর্ট ঠিক নয়। রাজস্থান পুলিশের ২০১৮-র ডিসেম্বর পেশ করা চার্জশিটে প্রয়াত পেহলু খানের নাম নেই। তবে শোনা যাচ্ছে, চার্জশিটের সামারিতে নাম আছে পেহলুর। গত বছর রাজস্থানের আগের বিজেপি সরকার পহেলুর দুই সহযোগী আজমত, রফিকের বিরুদ্ধেও একই ধরনের চার্জশিট জমা দিয়েছিল। পহেলুরা যে ট্রাকে গরু পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে গোরক্ষকদের দাবি, তার চালক অর্জুনকেও নিশানা করেছিল তারা। ট্রাকমালিক জগদীশকেও ওই আইনের ৬ ধারায় অভিযুক্ত করা হয়। এদিকে পেহলুর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ায় হায়দরাবাদের এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি কটাক্ষ করেন, কংগ্রেস বিজেপিরই ওপিঠ! এটা কংগ্রেসের দুমুখো চেহারা। আগে পেহলু খান আক্রান্ত হলে কংগ্রেস নিন্দা করল। অশোক গেহলত সরকারের নিন্দাজনক আচরণ এটা। রাজস্থানের মুসলিমদের বলব, কংগ্রেসকে সমর্থন করবেন না, আপনাদের সঙ্গে সবসময় বেইমানি করে। ক্ষমতায় এলেই ওরা বিজেপির মতোই হয়ে যায়। বিরোধী আসনে থাকলে আপনাদের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণ করে, সরকারে এলে বিজেপির কাজই সম্পূর্ণ করে।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget