এক্সপ্লোর

Maharashtra on Covid19: কুপোকাত করোনা, ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী ১০৩ বছরের বৃদ্ধ

একশো বছর ঊর্ধ্ব এক ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ঘটনা নতুন করে আশার আলো দেখাচ্ছে।

মুম্বই: করোনাকে কার্যত কুপোকাত করে লড়াইয়ের ময়দান থেকে জিতে ফিরলেন বৃদ্ধ। মুম্বইয়ের পালঘরের বাসিন্দা ওই বৃদ্ধের বয়স ১০৩ বছর। সংশ্লিষ্ট বয়স বিভাগের মানুষ সুস্থ হয়ে ফিরবেন কি না সেটাই যখন একটা বড় প্রশ্নের মুখে, সেই আবহে আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করলেন তিনি। যাবতীয় নেতিবাচক ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন ওই বৃদ্ধ।

সারা ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। সেই আবহে একশো বছর ঊর্ধ্ব এক ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ঘটনা নতুন করে আশার আলো দেখাচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শামরাও ইঙ্গেল। করোনা আক্রান্ত হয়ে পালঘরের গ্রামীণ হাসপাতালে ভর্তি হন তিনি। জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন,  শনিবার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পান তিনি।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিয়েছেন ওই বৃদ্ধ। প্রথম থেকেই ওই ব্যক্তি চিকিৎসক এবং নার্সদের সঙ্গেও সহযোগিতা করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার হাসাপাতাল থেকে ছুটি পাওয়ার সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য, সংশ্লিষ্ট জেলায় এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯৫ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ১৭১৫ জনের।

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮। এই নিয়ে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা থাকল চার লক্ষের বেশি।আর সবমিলিয়ে পাঁচবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল।  গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ৩,৮৬,৪৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪০৯২।

সবমিলিয়ে দেশে মোট আক্রান্তর সংখ্যা ২,২২,৯৬,৪১৪।  সুস্থ হয়েছেন ১,৮৩,১৭,৪০৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭,৩৬,৬৪৮। এর আগে শুক্রবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৪,০১,০৭৮। ৮ মে পর্যন্ত দেশ জুড়ে ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার করোনার টিকা দেওয়া হয়েছে। এর আগের দিন ২০ লক্ষ ২৩ হাজার ৫৩২ টিকা দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত দেশে ৩০ কোটি ২২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল ১৮.৮৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি হার ২২ শতাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget