এক্সপ্লোর

উত্তর ভারতীয়দের বিরোধিতা ছাড়লে সঙ্গে আসতে পারেন, বিজেপি হাত বাড়াল রাজ ঠাকরের দিকে

কিছুদিন আগে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে রাজের সাক্ষাৎ হয়। তখন থেকে দুই দলের হাত মেলানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

মুম্বই: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব দিল বিজেপি। তবে একটি শর্ত রেখেছে তারা। মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, যদি রাজ উত্তর ভারতীয়দের বিরোধিতা করা ছাড়েন, তবেই বিজেপি তাঁকে সঙ্গে নেওয়ার কথা ভাবতে পারে। মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপির ছাড়াছাড়ি হওয়ার পর থেকে রাজ্যে একাই চলছে বিজেপি। কিছুদিন আগে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে রাজের সাক্ষাৎ হয়। তখন থেকে দুই দলের হাত মেলানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে গতকাল দলের নতুন পতাকা উদঘাটন করেছেন রাজ ঠাকরে। পুরনো পতাকার তিন রঙের বদলে নতুন পতাকায় রয়েছে শুধু গেরুয়া। রাজ জানিয়েছেন, বছরখানেক ধরে তিনি দলীয় পতাকা বদলানোর কথা ভাবছিলেন, গেরুয়া রয়েছে তাঁর ডিএনতে-তে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি কুৎসা না করার জন্য দলীয় কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ আরও বলেছেন, বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাদেশি ও পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেওয়ার কথা বলছেন। ৩৭০ ধারা ও রামমন্দিরের মত ইস্যুতে পদক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাকিস্তানী-বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বার করে দেওয়ার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর সমর্থন রয়েছে। এ ব্যাপারে মুম্বইয়ের আজাদ ময়দানে ৪ ফেব্রুয়ারি তাঁরা একটি সমাবেশ ডেকেছেন। এনআরসি সমর্থন করেছেন রাজ তবে তাঁর মতে, আগে পাকিস্তান থেকে এ দেশে যাতায়াত করা ট্রেন সমঝোতা এক্সপ্রেস বন্ধ করা উচিত। এমএনএস প্রধান আরও বলেছেন, এ দেশের মুসলমান সম্প্রদায়কে আমরা অস্বীকার করতে পারি না। এপিজে আবদুল কালাম, জাহির খান বা জাভেদ আখতারকে দূরে সরিয়ে দিতে পারি না আমরা। কিন্তু যারা দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের সামনে তাঁরা প্রতিরোধ খাড়া করবেন।

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Taratala Incident: তারাতলায় বিপর্যয়, KMC- র ১৬টি বরোতেই বিশেষ অডিট, তৈরি কমিটি এবং SOP, কোন কোন বিষয়ে গুরুত্ব ?
তারাতলায় বিপর্যয়, KMC- র ১৬টি বরোতেই বিশেষ অডিট, তৈরি কমিটি এবং SOP, কোন কোন বিষয়ে গুরুত্ব ?
TMC News: নিরাপত্তা নিয়ে সংশয়ে প্রাক্তন কাউন্সিলররা ? 'ঋতব্রত-তৃণমূল'- এর বৈঠকে আলোচনা ?
নিরাপত্তা নিয়ে সংশয়ে প্রাক্তন কাউন্সিলররা ? 'ঋতব্রত-তৃণমূল'- এর বৈঠকে আলোচনা ?

ভিডিও

TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget