এক্সপ্লোর

India News: 'ইতিহাস পাল্টে ফেলার পাগলামি', রাজপথের নাম বদল নিয়ে ট্যুইট মহুয়া মৈত্রের

Mahua Moitra Tweets: রাজপথের নাম বদলাতে পারে, এই খবর প্রকাশ্যে আসতেই ট্যুইটারে সরব তৃণমূস সাংসদ মহুয়া মৈত্র। লিখলেন, 'এ সব কী হচ্ছে? বিজেপি কি আমাদের সংস্কৃতি নতুন করে তৈরি করাটাকেই নিজেদের কর্তব্য বলে ঠিক করে নিয়েছে?'

নয়াদিল্লি: রাজপথের (rajpath) নাম বদলাতে পারে, এই খবর প্রকাশ্যে আসতেই ট্যুইটারে (twitter) সরব তৃণমূস (TMC MP) সাংসদ মহুয়া মৈত্র (mahua moitra)। লিখলেন, 'এ সব কী হচ্ছে? ইতিহাস নতুন করে লেখার ঝোঁকে বিজেপি কি আমাদের সংস্কৃতি নতুন করে তৈরি করাটাকেই নিজেদের একমাত্র কর্তব্য বলে ঠিক করে নিয়েছে?' তৃণমূল সাংসদের এই ট্যুইটের পরই তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। 

কী সিদ্ধান্ত কেন্দ্রের?
রাজপথ (Rajpath) ও সেন্ট্রাল ভিস্তা লনের (Central Vista lawn) নাম বদলে 'কর্তব্য পথ' (Kartavya Path) রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার, খবর এএনআই সূত্রের। প্রাথমিক ভাবে যা খবর পাওয়া গিয়েছে, তাতে নেতাজির মূর্তি (netaji statue) থেকে রাষ্ট্রপতি ভবন (Rashtrapati bhavan) পর্যন্ত অংশটির নতুন নাম হতে চলছে 'কর্তব্য পথ'। সূত্রের খবর, ঔপনেবেশিক ভারতের সমস্ত চিহ্ন সরিয়ে ফেলতে চায় কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজপথের ইতিহাস...
'রাজপথ' কথাটির ইংরেজিতে অর্থ কিংস ওয়ে বা King's Way। এই নামকরণের নেপথ্যে ইতিহাস রয়েছে। ১৯১১ সালে ব্রিটেনের সম্রাট পঞ্চদশ জর্জ ভারতে এসেছিলেন। সেই বছরই ব্রিটিশ-ভারতের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় দিল্লি। আর তখনই রাস্তাটির নামকরণ হয়েছিল রাজপথ যা কিনা King's Way-র হিন্দি তর্জমা। সেন্ট্রাল ভিস্তা পুর্নউন্নয়ন প্রকল্পের অধীনে ওই সড়কেরই নাম হয়েছে 'সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনু'। এবার সেটিও বদলে ফেলতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, এমনই দাবি এএনআই সূত্রে। প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর প্রতীক থেকে কিছু দিন আগেই 'কিংস ক্রস' সরিয়ে দিয়েছে কেন্দ্র। ছত্রপতি শিবাজী মহারাজের রাজমুদ্রা এসেছে সেই জায়গায়। কেন্দ্রীয় সরকারের মনোভাব তখনই কিছুটা স্পষ্ট হয়ে যায়। এবার নাম বদলাতে চলেছে রাজপথের। প্রসঙ্গত, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ নিয়ে বিপুল বিতর্কের সাক্ষী থেকেছে এই দেশ।

গত বছর নির্দেশ হাইকোর্টের...
করোনা আবহে নয়া সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু থাকা নিয়ে চাপানউতোর চলছিল বেশ কিছু দিন ধরে। তবে গত বছর মে মাসে ওই কাজ বন্ধের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। বলে, 'সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প', কাজেই তা থামানো যাবে না।' পাশাপাশি ওই মামলাকে 'উদ্দেশ্যপ্রণোদিত' বলেও মন্তব্য করেন বিচারপতিরা। মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। উল্লেখ্য, নয়া সংসদ ভবন, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণের এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ২০ হাজার কোটি বেশি টাকার। এর বিরোধিতা করেছিলেন অনেকেই। প্রকল্প স্থগিত করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। কাজ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্টও।

আরও পড়ুন:'ট্রেজারিতে টাকা আছে তো? রাতে ঘুমোতে পারি না, চিন্তা হয়,' রাজ্যের কোষাগার নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget