এক্সপ্লোর

Madan Mitra: 'মদন একটু কালারফুল ছেলে', ‘রঙিন’ প্রশংসা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। কিন্তু বেশি কালারফুল হয়ে গেলে প্রবলেম।

আশাবুল হোসেন ও রুমা পাল, কলকাতা: মদন মিত্রর রঙিন মেজাজের কথা এবার খোদ তৃণমূলনেত্রীর মুখে। বুধবারের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রসিকতা করে বলেন, মদন একটু কালারফুল ছেলে। তবে বেশি কালারফুল হলে সমস্যা। একথা শুনে মঞ্চে হাসির রোল ওঠে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। কিন্তু বেশি কালারফুল হয়ে গেলে প্রবলেম। বঙ্গ রাজনীতি মানেই লাল, সবুজ, গেরুয়ার মতো রঙের লড়াই। কিন্তু, এই বঙ্গ রাজনীতিতে যথার্থই রঙিন যদি কেউ থাকেন, তিনি মদন মিত্র। কখনও তিনি নায়িকাদের সঙ্গে দোল খেলেন। কখনও আবার নায়কের মতো বাইক চালান। রঙিন পোশাক আর রকমারি সানগ্লাসে নতুন ফ্যাশন ট্রেন্ডও তৈরি করেন। 

বঙ্গ রাজনীতিতে মদন মিত্রই প্রথম, যাঁর বায়োপিক তৈরি হচ্ছে। এবার মদন মিত্রর রঙিন মেজাজের কথা শোনা গেল খোদ তৃণমূলনেত্রীর মুখে। তা-ও আবার মদন মিত্রর উপস্থিতিতেই। ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারে অন্যতম দায়িত্বে রয়েছেন ভবানীপুরের ছেলে মদন মিত্র। সেকথা বলতে গিয়েই বুধবার মদন মিত্রর পোশাক-আশাক নিয়ে রসিকতা করেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন, 'তথ্য থাকলেও এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?’, শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে প্রশ্ন মমতার

যদিও এরপরই মমতার নির্দেশ, "মদন তুমি তোমার পাড়াটা দেখে নিও... পরশু দেখলাম তুমি ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, সেরকমই থেকো... সাজুগুজু করবে তবে বেশি সাজুগুজু করবে না।" তৃণমূলনেত্রীর কথায় মঞ্চে তখন হাসির রোল, দর্শকাসনে হাততালি। তবে মদন মিত্র এসব বেশ উপভোগ করেছেন। 

তবে, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বুধবার চেতলায় প্রথম কর্মিসভার মঞ্চ থেকে ইডির অভিষেক তলব নিয়ে তোপও দেগেছেন তৃণমূল নেত্রী। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই কয়লাকাণ্ডে ফের অভিষেককে তলব করেছে ইডি। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? নাম না করে মোদী-শাহকে এই সুরেই তোপ দাগেন মমতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget