এক্সপ্লোর

কৃষি আইন প্রত্যাহার না হলে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি মমতার, বিলগ্নিকরণ নিয়েও তোপ

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সব বিক্রি করে দিচ্ছে। রেল, এয়ার ইন্ডিয়া, কোল, বিএসএনএল, ভেল, ব্যাঙ্ক, প্রতিরক্ষার মতো ক্ষেত্র বিক্রি করে দিতে পারে না ওরা। বেসরকারিকরণের নীতি প্রত্যাহার করতে হবে। আমাদের দেশের সম্পত্তি বিজেপির ব্যক্তিগত সম্পত্তি হতে দিতে পারি না।

নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্র তিনটি কৃষি আইন প্রত্যাহার না করলে দেশব্যাপী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার টুইট করে কড়া ভাষায় কেন্দ্রকে বিঁধে তিনি বলেন, দেশের কৃষক, তাঁদের জীবন, জীবনযাপন নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। অতি সত্ত্বর কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা উচিৎ। কেন্দ্র বিল প্রত্যাহার না করলে রাজ্য সহ দেশজুড়ে আন্দোলনে নামব। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করেছি আমরা। আগামীকাল এ নিয়ে বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। সেই বৈঠকে কেন্দ্রের জন বিরোধী কাজকর্ম নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মমতা। এদিন তিনি লিখেছেন শুক্রবার ৪ ডিসেম্বর বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। ওই বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্য় নিয়ে আইন কীভাবে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে তা নিয়ে আলোচনা হবে। যার ফলে দ্রুত দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কেন্দ্রকে জনবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে বেসরকারিকরণ নিয়েও কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা। তাঁর অভিযোগ, একের পর এক সরকারি ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে কেন্দ্র। সেই তালিকায় আছে রেল, এয়ার ইন্ডিয়া থেকে ব্যাঙ্ক। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সব বিক্রি করে দিচ্ছে। রেল, এয়ার ইন্ডিয়া, কোল, বিএসএনএল, ভেল, ব্যাঙ্ক, প্রতিরক্ষার মতো ক্ষেত্র বিক্রি করে দিতে পারে না ওরা। বেসরকারিকরণের নীতি প্রত্যাহার করতে হবে। আমাদের দেশের সম্পত্তি বিজেপির ব্যক্তিগত সম্পত্তি হতে দিতে পারি না। এদিকে কৃষি বিল নিয়ে মতভেদ তৈরি হয়েছে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে। বিজেপি শাসিত রাজ্য়েগুলি এই আন্দোলনকে কটাক্ষ করে চলেছে। আন্দোলনে চিন ও পাকিস্তানি যোগ রয়েছে বলে দাবি করলেন বিজেপি-শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। অন্যদিকে এদিন ১০টা নাগাদ কৃষক বিক্ষোভ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। জানা গিয়েছে, কেন্দ্রের কাছে নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করার কৃষকদের দাবিই তুলেছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন কৃষকরা। রাজধানীর তীব্র ঠান্ডায় পথেই রয়েছেন হাজার হাজার কৃষক। আইন প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থান নিয়ে দিল্লি ঘেরাও অভিযান চালাচ্ছেন তাঁরা। আজ বৃহস্পতিবার অষ্টম দিনে পা দিল কৃষকদের আন্দোলন। দিল্লি ঘেরাও করে গত সপ্তাহ থেকে কৃষক সংগঠনগুলি জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি করছে। তার জেরে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে ঢোকার একাধিক রাস্তা অবরুদ্ধ। বন্ধ করা হয়েছে দুটি সীমানা। এই চাপানউতোরের মাঝেই এদিন ফের কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কেন্দ্র। চতুর্থ দফার বৈঠকের দিকে এখন তাকিয়ে গোটা দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget