এক্সপ্লোর

ঠাকুরের ছবিতে নিত্যদিন পুজোর বহর! সেই দেবতাদেরই ছবির পিছনেই চলছিল মাদক পাচার!

ঠাকুরের ছবির আড়ালে মাদক পাচার, সন্দেহ এড়াতে চলছিল নিত্যদিনের পুজোপাঠ

নয়া দিল্লি: এ যেন ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। মাদক পাচারের জন্য ঈশ্বরের ছবির নেপথ্যে কাজ চালানোর মতো ভাবনা রেখেই এই কাজ করেছিল একটি পাচারকারী দল। পুলিশ জানিয়েছে, হিন্দু দেবদেবীদের ছবির ফ্রেমের আড়ালে মাদক লুকিয়ে রাখার এবং ধরা এড়াতে ধর্মীয় অনুষ্ঠান পালন করার অভিযোগে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত, যার নাম রোহন সিং, হায়দ্রাবাদের ধুলপেট এলাকা থেকে ধরা পড়ে। সে দেবতাদের ছবির ফ্রেমের আড়ালে গাঁজা লুকিয়ে রেখেছিল এবং সন্দেহ দূর করার জন্য পুজোও করেছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘দুষ্কৃতীরা গাঁজাকে লুকোতে ঠাকুরের ছবিকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। সাধারণত এই ধরনের ব্যাগে কেউ সন্দেহ করে না। সেই সুযোগেই পাচারকারীরা চালান চালাতে চাইছিল।’’ 

এই ধরনের অভিনব পদ্ধতি ইঙ্গিত দেয় যে পাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে এই কাজ চালিয়ে আসছে। যদিও গোপন সূত্রে খবর যায় পুলিশের কাছে। পুলিশের অভিযানের সময়, অফিসাররা ছবির ফ্রেমের আড়ালে সাবধানে লুকনো ১০ কেজি গাঁজা খুঁজে পান।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, খবরের কাগজের রোলে ঢাকা গাঁজার বেশ কয়েকটি প্যাকেট ঠাকুরের প্রতিকৃতির আড়ালে লুকনো আছে। অভিযুক্তরা ওড়িশা থেকে মাদকগুলি সংগ্রহ করেছিল বলে জানা গেছে। পুলিশের মতে, সিং ধুলপেট থেকে হায়দ্রাবাদের বিভিন্ন স্থানে, যার মধ্যে গাছিবাউলিও ছিল, গাঁজা সরবরাহ করত। তাদের বিশ্বাস এটি কোনও বিচ্ছিন্ন অভিযান নয় বরং একটি বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের অংশ।

এদিকে,  বীরভূমের রামপুরহাটে ধরা পড়ল এমনই অভিনব গাঁজা পাচারচক্র। অভিযুক্ত তিন দুষ্কৃতীর মধ্যে দু’জন স্থানীয় এবং একজন বাইরের রাজ্যের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে সিউড়ি হয়ে ঝাড়খণ্ডগামী একটি বাসে চেপে আসে তিন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে বাস থামিয়ে ওই তিনজনকে আটক করে। তাঁদের ব্যাগ তল্লাশি করে দেখা যায়, ঠাকুরের ছবির পিছনে গাঁজা লুকোনো রয়েছে। পুলিশের অনুমান, এই গাঁজা ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল। কারণ কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত শ্রাবণী মেলা। সারা দেশ থেকে হাজার হাজার সাধু-সন্ত সেখানে জড়ো হন, যাঁদের মধ্যে অনেকেই গাঁজা সেবন করে থাকেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই ওই এলাকায় গাঁজা ছড়ানোর পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CV Ananda Bose: লোকভবনের পরিবর্তে গেস্ট হাউসে উঠলেন সিভি আনন্দ বোস, ধর্না শেষ করেই দেখা করতে গেলেন মমতা, বললেন, ‘মনের কথা বলে এসেছি’
লোকভবনের পরিবর্তে গেস্ট হাউসে উঠলেন সিভি আনন্দ বোস, ধর্না শেষ করেই দেখা করতে গেলেন মমতা, বললেন, ‘মনের কথা বলে এসেছি’
West Bengal New Governor : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ
কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ
Gyanesh Kumar: নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে
নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে
LPG Crisis : জ্বালানি ব্যবহার কমান, দেশজুড়ে LPG সংকটের আবহে রেস্তোরাঁ ব্যবসায় একাধিক উপদেশ NRAI-এর
জ্বালানি ব্যবহার কমান, দেশজুড়ে LPG সংকটের আবহে রেস্তোরাঁ ব্যবসায় একাধিক উপদেশ NRAI-এর

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget