এক্সপ্লোর

Manipur Violence: আবারও হিংসার আগুনে জ্বলে উঠল মণিপুর, মেইতেই-কুকিদের মধ্যে নতুন করে সংঘর্ষ, চলল গুলি, অগ্নিসংযোগ

Manipur Horror: আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যত্র আশ্রয়ের খোঁজে ঘুরছেন তাঁরা। 

নয়াদিল্লি: আবারও নতুন করে হিংসার আগুন মণিপুরে। বৃহস্পতিবার আবারও গুলি চলল এলোপাথাড়ি। নতুন করে ফের মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষ বেধেছে বলে মিলছে খবর। বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বিষ্ণুপুর জেলায়। একাধিক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যত্র আশ্রয়ের খোঁজে ঘুরছেন তাঁরা। (Manipur Violence)

বুধবার রাত থেকেই নতুন করে গুলিবর্ষণ, সারারাত গুলি চলেছে

বিষ্ণুপুরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাত থেকেই নতুন করে গুলিবর্ষণ শুরু হয়েছে। সারারাত গুলি চলেছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরনো তো দূর, খাবার পর্যন্ত মুখে দিতে পারেননি কেউ। মণিপুরের বর্তমান পরিস্থিতিকে ২০০২ সালের গুজরাতের সঙ্গে তুলনা করেছেনরাজ্যে সিপিএম-এর সাধারণ সম্পাদক এমভি গোবিন্দন। তাঁর বক্তব্য, “মণিপুরে হত্যা এবং দাঙ্গা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গুজরাত গণহত্যারই পরবর্তী অধ্যায় এটি।” (Manipur Horror)

এর আগে, বুধবারও একদফা অশান্তি হয় মণিপুরেরএকাধিক জায়গায়। মোরে জেলায় কমপক্ষে ৩০টি বাড়িঘর, দোকান পুড়িয়ে দেওয়া হয়।  শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনীর সঙ্গেও গুলি বিনিময় হয় দুষ্কৃতীদের। তার জেরে মায়ানমার সীমান্তে অবস্থিত মোরে বাজার এলাকা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে।  বাাড়িঘর ছেড়ে অন্যত্র সরে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন: PM Modi: ‘দেশের শত্রুর মতোই আচরণ, UPA থেকে INDIA হয়েছে কারণ...,’ ফের বিরোধীদের আক্রমণ মোদির

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অগ্নিসংযোগের পেয়ে ঘটনাস্থলে হাজির হন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। হামলাকারীদের সরানোর চেষ্টা করেন তাঁরা। তাতে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। মঙ্গলবার আবার নিরাপত্তাবাহিনীর দু'টি বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয় কাংপোকপি জেলায়। কারও প্রাণহানি হয়নি যদিও, তবে নিরাপত্তাবাহিনীর বাসে অগ্নিসংযোগে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যেও। এক নাবালক-সহ মোট ন'জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়।

মণিপুরে হিংসায় বিরাম নেই, ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু

গত তিন মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। অগ্নিসংযোগ, লুঠ, নারী নির্যাতনও চলছে অবাধে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন, মার খেয়ে অসুস্থ, এমন মানুষের সংখ্যা অগণিত। মণিপুরে অশান্তির এই আঁচ ছড়িয়েছে গোটা দেশে। সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়ে উঠেছে আগাগোড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি তুলছেন বিরোধীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget