এক্সপ্লোর

Manipur Unrest: মণিপুরের বাড়ি থেকে সেনা আধিকারিককে অপহরণ !

Tension Continues in Manipur: গত বছর সেপ্টেম্বর মাসে অসম রেজিমেন্টের প্রাক্তন এক জওয়ানকে অপহরণ করা হয়েছিল

ইম্ফল : মণিপুরের বাড়ি থেকে অপহরণ করা হল এক সেনা আধিকারিককে। গত বছর মে মাস থেকে এই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ার পর এটা চতুর্থ ঘটনা। খবর অনুযায়ী, থৌবাল জেলার বাসিন্দা জুনিয়র কমিশনড অফিসার কোসাম খেড়া সিংকে তাঁর বাড়ি থেকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। আজ সকাল ৯টা একটি গাড়িতে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। 

খবর অনুযায়ী, অপহরণের খবর পাওয়ার পর JCO-র খোঁজে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা এজেন্সিগুলো। ১০২ নম্বর জাতীয় সড়ক ধরে যেসব গাড়ি যাচ্ছে সেগুলিকে চেক করা হচ্ছে। তবে, কী জন্য এই অপহরণের ঘটনা তা কারো জানা নেই। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন দল অপহৃত অফিসারের খোঁজে এলাকায় ছড়িয়ে পড়েছে। 

গত বছর সেপ্টেম্বর মাসে অসম রেজিমেন্টের প্রাক্তন এক জওয়ানকে অপহরণ করা হয়েছিল। তাকে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা অপহরণ করেছিল। তাঁর মণিপুরের লেমাখঙ্গে ডিফেন্স সার্ভিস কর্পসে পোস্টিং ছিল। যখন তাঁকে অপহরণ করা হয়েছিল, সেই সময় তিনি পশ্চিম ইম্ফলে নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন।

দুই মাস পর, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা চার জনকে অপহরণ করে। তাঁরা একটি SUV গাড়িতে করে চূড়াচন্দ্রপুর থেকে লিমাখঙ্গ যাচ্ছিলেন। তাঁদের চারজনকেই অপহরণ করে খুন করা হয়। তাঁরা জম্মু ও কাশ্মীরের পোস্টিংরত এক সেনা জওয়ানের পরিবারের সদস্য ছিলেন। ওই ঘটনায় জখম জওয়ানের বাবা কোনওরকমে পালান।

অপর একটি ঘটনায়, গত ২৭ ফেব্রুয়ারি ইম্ফল শহরে এক এএসপিকে অপহরণ করা হয়েছিল। পুলিশ এক্ষেত্রে অপহরণকারীদের শনাক্ত করে। তারা ছিল আরামবাই টেঙ্গোল। 

গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) ফাঁকা পৈতৃক বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে একদল জনতা। ইম্ফলের শেষ প্রান্তে অবস্থিত ওই বাড়িতে হামলার চেষ্টা করা হয়। যদিও বাতাসে গুলি চালিয়ে উত্তেজিত জনতাকে ফিরিয়ে দিতে সক্ষম হয় নিরাপত্তাবাহিনী। পরে মণিপুর পুলিশের তরফে x (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে "জনতার হামলার খবর মিথ্যা এবং অপপ্রচারমূলক।"

ইম্ফলের মাঝখালে আলাদা এবং সুরক্ষিত একটি বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী। সংবাদ সংস্থা PTI-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "ইম্ফলে হেনগ্যাঙ্গ এলাকায় মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার একটা চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু, বাড়ির ১০০ থেকে ১৫০ মিটার আগেই জনতাকে থামিয়ে দেয় নিরাপত্তাবাহিনী।"

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
Crime News: প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী
প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget