এক্সপ্লোর

ঈদ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে সূচি পরিবর্তন মেট্রোর

১৯২ নয়, আজ মেট্রো চলবে ১৪৪টি।

কলকাতা: ঈদ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে কমল মেট্রোর সংখ্যা। প্রতিদিন ১৯২টি মেট্রো চলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। তার পরিবর্তে আজ ১৪৪টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এদিন প্রথম মেট্রো সকাল আটটায়। শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে রাত আটটায়। অন্যদিকে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সন্ধে ৭টা ৪৮ মিনিটে। যদিও ইস্ট ওয়েস্ট মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে না বলে খবর। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রার জন্য মিলবে না কোনও টোকেন। স্মার্টকার্ড থাকলে তবে যাতায়াত করা যাবে। যাবতীয় কোভিড বিধি মানার উপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। 

লাগাম ছাড়া করোনা সংক্রমণ। আর এই আবহে আজ খুশির ঈদ। পাশাপাশি অক্ষয় তৃতীয়াও। বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান বহু মানুষ। এবার মেট্রো রুটে কালীঘাটের পাশাপাশি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরও। করোনা বিধি মেনেই এবার দুই উৎসব পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দিন কয়েক আগেই মেট্রোর সূচি পরিবর্তন করেছিল কর্তৃপক্ষ।

সাধরণত, দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন ২৩৮টা মেট্রো চলাচল করে। কিন্তু করোনা আবহে আগেই পাল্টে গিয়েছে সেই ছবি। গত সপ্তাহে মেট্রো রেল জানায়, করোনা পরিস্থিতিতে সোম থেকে শুক্র চলবে ২১৬টা মেট্রো। গত সপ্তাহ থেকেই শুরু হয় এই নিয়ম। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক ১৬১টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে গত সপ্তাহ থেকে ওই রুটে চলবে ১৪৯টা মেট্রো। প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। তার পরিবর্তে করোনা আবহে সকাল সাড়ে ৭টায় ছাড়ছে  প্রথম মেট্রো। শেষ মেট্রোর সময়সূচিও ১০ মিনিট এগিয়ে আনা হয়। এর ফলে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে শেষ মেট্রো রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়ছে ৮টা ৪৮ মিনিটে। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে ৯টা ১০-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো রাত ৯টায় ছাড়ছে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবারেও মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget