এক্সপ্লোর

কাশ্মীরে সব ল্যান্ডলাইন ফের চালু, খোলা স্কুল, স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, এটিএম, জানাল কেন্দ্র

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মৌলিক চাহিদা মেটানোর সামগ্রী সরবরাহ সচল রয়েছে। এব্যাপারে আশঙ্কা দূর করে সরকার জানিয়েছে, পর্যাপ্ত পেট্রলিয়াম পণ্যসামগ্রী ও খাদ্যশস্য রয়েছে। ৬ আগস্ট থেকে মালপত্র নিয়ে ৪২৬০০-র বেশি ট্রাক যাতায়াত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষক হাজিরা দিয়েছেন।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে প্রত্যাহারের এক মাসের বেশি কেটে যাওয়ার পর কেন্দ্রের তরফে দাবি করা হল, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে ছবিটা বদলাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেখানকার অবস্থা নিয়ে বুধবার যে সর্বশেষ আপডেট দিয়েছে, সেই অনুসারে সব ল্যান্ডলাইন সংযোগ ফের চালু করা হয়েছে। স্কুল, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পুরোদমে চলছে। সব ব্যাঙ্ক, এটিএম সচল। জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক থেকে ১ কোটি ৮ লক্ষ টাকার বেশি অর্থ তোলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক তথ্য দিয়েছে, ৫১০৮৭০টি আউটডোর পেশেন্ট বিভাগ চালু রয়েছে, ১৫,১৫৭টি সার্জারি হয়েছে। সব স্বাস্থ্য পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে। কুপওয়ারায় পোস্টপেড মোবাইল পরিষেবা ফের চালু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মৌলিক চাহিদা মেটানোর সামগ্রী সরবরাহ সচল রয়েছে। এব্যাপারে আশঙ্কা দূর করে সরকার জানিয়েছে, পর্যাপ্ত পেট্রলিয়াম পণ্যসামগ্রী ও খাদ্যশস্য রয়েছে। ৬ আগস্ট থেকে মালপত্র নিয়ে ৪২৬০০-র বেশি ট্রাক যাতায়াত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষক হাজিরা দিয়েছেন। কিন্তু পড়ুয়াদের উপস্থিতির হার কম। বুধবার কাশ্মীরের অধিকাংশ এলাকা থেকেই বিধিনিষেধ উঠে যায়। শ্রীনগরের কিছু এলাকায় বেসরকারি যানবাহনের চলাচল ছিল গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। যা থেকে যানজট পর্যন্ত হয়। তবে সরকারি পরিবহণ সচল ছিল না। কিছু অটোও চলাচল করেছে। গতকালই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে ভারত জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক পদক্ষেপ করা হয়েছে তার সংবিধানের চৌহদ্দির মধ্যেই এবং সেগুলি জম্মু-কাশ্মীর ও লাদাখের জন্য স্থির হওয়া উন্নয়নমূলক পদক্ষেপগুলির রূপায়ণ সুনিশ্চিত করবে। জম্মু ও কাশ্মীর প্রশাসন মৌলিক পরিষেবা, সামগ্রী সরবরাহ, প্রতিষ্ঠানগুলির স্বাভাবিক কাজকর্ম ও যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করছে। বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর সিংহ পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত যাবতীয় অভিযোগকে ‘কুত্সা প্রচার’ বলে খারিজ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করা হয়েছে। বিধিনিষেধ, নিয়্ন্ত্রণ ধীরে ধীরে উঠছে। সীমান্তের ওপারের মদতপুষ্ট সন্ত্রাসের স্পষ্ট বিপদ, হুমকির মুখে আমাদের নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করতে সাময়িক কিছু নিষেধাজ্ঞা, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়েছে। পরদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে স্বাভাবিক পরিস্থিতির ছবি তুলে ধরার চেষ্টা করল। সোমবারই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার মিশেল বেচেলেট জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক নেতাদের আটক রাখা ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারকে আবেদন করেন, মানবাধিকার রক্ষা হবে, সুনিশ্চিত করা হোক।

সেরা শিরোনাম

Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget