এক্সপ্লোর

অবসান একটি যুগের, প্রয়াত মিস শেফালি

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকালে সোদপুরের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

কলকাতা: তাঁর পায়ের ছন্দ, শরীরী বিভঙ্গে এক সময় কথা বলত সাহেবি পার্ক স্ট্রিট। সত্যজিৎ রায়, উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, অমিতাভ বচ্চন- অনুরাগী তালিকা দেখে ঈর্ষা হওয়া স্বাভাবিক। সেই মিস শেফালি মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকালে সোদপুরের বাড়িতে তাঁর মৃত্যু হয়। আদতে আহিরীটোলার মেয়ে, নাম আরতি দাস। ক্যাবারে দুনিয়ায় পা রেখে মিস শেফালি হয়ে ওঠা। ষাট-সত্তরের কলকাতার রাতের রানি শেফালির জীবন নিয়ে বইও বেরিয়েছে, সন্ধ্যারাতের শেফালি। ৬ মাস বয়সে বাবা মার সঙ্গে পূর্ববঙ্গ থেকে এপারে এসেছিলেন, শৈশব কেটেছিল অবর্ণনীয় দুঃখকষ্টে। ১১ বছর বয়সে চৌরঙ্গীর এক অ্যাংলো পরিবারে কাজ শুরু করেন। প্রতি সন্ধেয় সেখানে পার্টি বসত, তখন থেকে নাচে আগ্রহ গড়ে ওঠা। সেই পরিবারেরই এক আমন্ত্রিতের সাহায্যে পার্ক স্ট্রিট ফার্পোয় প্রথম নাচের সুযোগ। মাইনে ছিল মাসে ৭০০ টাকা, আশাতীত সৌভাগ্যে অবাক হয়ে যান তিনি। অবসান একটি যুগের, প্রয়াত মিস শেফালি বাঙালি মেয়ে ক্যাবারে নাচছে, অনেকের আপত্তি ছিল। চরম দারিদ্র্য মুখোমুখি দেখা শেফালি সে সবে কান দেননি। সে সময় বেশিরভাগ ইউরোপীয় নৃত্যশিল্পী কলকাতা ছেড়ে যাচ্ছিলেন, সুযোগ বাড়ছিল স্থানীয়দের। প্রথম শোয়ে পোশাক দেখে কেঁদে ফেলেছিলেন কিন্তু তাই সুপারহিট হয়। শেখেন নানারকম নাচ চার্লসটন, ক্যান ক্যান, টুইস্ট এমনকী বেলি ডান্সিং। সেই শুরু। কতাঁকে এক ঝলক দেখতে কলকাতার নিশিনিলয়গুলিতে বাড়তে থাকে ভিড়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ও প্রতিদ্বন্দ্বী-তে। আরও বেশ কয়েকটি বাংলা সিনেমায়। মঞ্চেও দেখা যায়, বিশ্বরূপায় তাঁর যোগদান এক সময় বিতর্কের ঝড় তুলেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সরে যেতে বাধ্য হন পেশা থেকে, মাথা তোলে প্রবল অর্থকষ্ট। কিডনির সমস্যায় ভুগছিলেন, ভর্তি হন দক্ষিণ কলকাতার হাসপাতালে। বাড়ি ফিরেও এসেছিলেন। তারপর আজ ভোরে মৃত্যু।

সেরা শিরোনাম

Bageshwar Baba: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভে গ্রেফতারির নির্দেশ শুভেন্দুর, বললেন, ‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভে গ্রেফতারির নির্দেশ শুভেন্দুর, বললেন, ‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’
West Bengal News Live: আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
ABP Ananda Top 10, 10 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Medical Science News: প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে
প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে

ভিডিও

Suvendu Kakali: সোশাল মিডিয়ায় গালাগালির অভিযোগ,নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ কাকলি ঘোষ দস্তিদারের
Lake Kalibari Kaushiki Amavasya | আজ কৌশী অমাবস্যা।পূজার্চনা ও নানা বৈদিক ক্রিয়াকর্মে কুশ অতি পবিত্র ও প্রয়োজনীয় উপাচার
Fire Safety Checking News | তারাপীঠ এবং কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে, পুজোর আগে সতর্ক দমকল
Food Safety Crackdown | রান্নার জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিড়াল, আরশোলা! ফ্রিজার থেকে মিলেছে পচা মাছ, মাংস!
TMC Logo Controversy News | তৃণমূলের প্রতীক ও তহবিলের ওপর কাদের অধিকার? 'কালীঘাট-তৃণমূল'? না 'ঋতব্রত-তৃণমূল'?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget