এক্সপ্লোর

সংসদে বিজেপি সাংসদদের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ মোদী, সংসদীয় দলের বৈঠকে বললেন রাজনাথ

আগামী দিনে গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ হতে চলেছে বলে সওয়াল করে সংসদে বিজেপি এমপিদের উপস্থিতি সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী বারবার দলীয় এমপিদের গরহাজিরার ব্যাপারে অসন্তোষ জানানোর পরও হেলদোল নেই তাঁদের মধ্যে।

নয়াদিল্লি: সংসদে বিজেপি সাংসদদের মধ্যে অনুপস্থিতির ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ বলে জানালেন রাজনাথ সিংহ। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে বিষয়টি ওঠে। সেখানে অনেক সময়ই দলীয় এমপিদের হাজিরা যথেষ্ট না হওয়ার ব্যাপারে অসন্তোষ জানান মোদী। সূত্রের খবর, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতোই সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে পেশের সময় দলীয় সাংসদদের সবাইকে সভায় হাজির থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে বিরোধী শিবিরের সমালোচনা খারিজ করেন রাজনাথ। পাল্টা দাবি করেন, বিজেপি সবসময়ই দেশ ও তার নাগরিকদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতনের ফলে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানই বিলের উদ্দেশ্য। আগামী দিনে গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ হতে চলেছে বলে সওয়াল করে সংসদে বিজেপি এমপিদের উপস্থিতি সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী বারবার দলীয় এমপিদের গরহাজিরার ব্যাপারে অসন্তোষ জানানোর পরও হেলদোল নেই তাঁদের মধ্যে। কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি বৈঠকে নিজের ভাষণে গর্ভবতী মহিলা ও শিশুদের অপুষ্টি মোকাবিলায় তাঁর মন্ত্রকের উদ্যোগের ওপর আলোকপাত করে বলেন, এব্যাপারে এক মাসে তারা সাড়ে তিন লক্ষ অনুষ্ঠান করেছে, যা একটি রেকর্ড। এদিন বিজেপি সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস যেভাবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তার পাল্টা প্রচারে নামতে দলীয় সাংসদদের নির্দেশ দেন রাজনাথ। তবে প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সম্পর্কে বিরোধীদের আগ্রাসী সমালোচনা, কটাক্ষের জবাব সংসদীয় শিষ্টাচারের সীমার মধ্যে থেকেই দিতে বলেছেন তিনি। বৈঠকে অমিত শাহও ছিলেন। রাজনাথ সাংসদদের বলেন, বিরোধীরা প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন অনুপ্রবেশকারী, অর্থমন্ত্রীকে নির্বলা বলে কটাক্ষ করছেন, তখন দলের সাংসদদেরও তার জবাব দিতে তৈরি থাকতে হবে। সূত্রের খবর, বিরোধীদের ‘মিথ্যা’র মোকাবিলায় তাঁদের সাবধান থাকতে বলেন রাজনাথ, সভার মর্যাদা রক্ষা করেই জবাব দিতে বলেন। রাজনাথ বলেন, সংসদীয় ভাষা প্রয়োগ করতে ভুলবেন না। ওদের নেতাদের প্রতি অসংসদীয় ভাষায় কথা বলা চলবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget