এক্সপ্লোর

MP Plan Crash : মাঝ আকাশে মুখোমুখি, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান সুখোই ও মিরাজ

Plane Crash : অনুশীলনের সময়ে ঘটেছে দুর্ঘটনা, এমনই খবর বায়ুসেনা সূত্রে

ভোপাল : মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের (Air Force fighter jets) মুখোমুখি সংঘর্ষ । মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনাতে ভেঙে পড়ল সুখোই এসইউ ৩০ ও মিরাজ ২০০০ বিমান। দুটি বিমানই গ্বালিয়র এয়ার বেস থেকে উড়েছিল। অনুশীলনের সময়ে ঘটেছে দুর্ঘটনা, এমনই খবর বায়ুসেনা সূত্রে। 

মোরেনার প্রশাসন সূত্রে খবর, সুখোইতে ছিলেন ২ জন পাইলট, মিরাজে ছিলেন এক পাইলট। ২ পাইলটকে সুরক্ষিত উদ্ধার করা গেছে। একজনের খোঁজ চলছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-কে প্রতিরক্ষা-সূত্র জানিয়েছে, মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা নাকি, অন্য কিছু তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।  

ঘটনার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন বায়ুসেনা প্রধান। এমনই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রের। 

ট্যুইটারে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লেখেন, মোরিনায় সুখোই-৩০ ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানের দুর্ঘটনার খবর খুবই মর্মান্তিক। বায়ুসেনাকে দ্রুত উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনকে বলেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বিমান চালকরা যেন নিরাপদে থাকেন।  

প্রসঙ্গত, চলতি মাসেই গোড়ার দিকে মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে প্রশিক্ষণরত বিমান। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রশিক্ষণরত বিমানের চালকের। বিমানে থাকা আরও এক যাত্রী আহত হন। ভোরে প্রশিক্ষণের সময়ে চোরহাটার কাছে একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খায় বিমানটি, তারপরই বিমানে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে দুর্ঘটনা বলে অনুমান করা হয়। 

 

অন্যদিকে, রাজস্থানের ভরতপুরেও ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান।  ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসন।

 

আরও পড়ুন: মধ্যপ্রদেশে মন্দিরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget