এক্সপ্লোর

Sukhendu Sekhar on Dhankar : ওরা ষড়যন্ত্রের জাল তৈরি করছে, রাজ্যপালের দিল্লি-যাত্রা নিয়ে তোপ সুখেন্দু শেখরের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এনিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

কলকাতা : রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এই আবহেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজই দিল্লি যাচ্ছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বলে রাজভবন সূত্রের খবর। এনিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

তিনি বললেন, ‘রাজ্যপাল কেন দিল্লি যাচ্ছেন তা আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যে ধরনের আবহ তৈরি হয়েছে, ভারতের ইতিহাসে প্রথম দেখা যাচ্ছে যে, রাজ্যপাল প্রতিদিন সকাল-বিকাল রাজ্য সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলে যাচ্ছেন। সাংবিধানিক রীতি-নীতি, প্রশাসনিক নিয়ম-কানুন কোনও কিছুর তোয়াক্কা না করে, একেবারে বিজেপির মুখপাত্রের মতো তিনি তাঁর কথা বলে চলেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। যার কোনও ভিত্তি নেই। কতগুলি ভিত্তিহীন, অবাস্তব বা আজগুবি কথা বলে এখানে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যেন, পশ্চিমবঙ্গে ইজরায়েল-প্যালেস্তাইন লড়াই চলছে। আইন-শৃঙ্খলার অবনতি ঘটে গিয়েছে। একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের শাসকদলের ষড়যন্ত্র আছে। ওদের গোপন পরিকল্পনা আছে। যেহেতু নির্বাচনে পরাজয়টা মেনে নিতে পারছে না কোনও মতেই, তাই বাংলার মানুষের বিরুদ্ধে ওরা একটা ষড়যন্ত্রের জাল তৈরি করছে।'

রাজ্যপালের দিল্লি-যাত্রা প্রসঙ্গে রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালের। বিশেষ করে যেখানে গতকালই রাজ্যপাল রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

বিধানসভা ভোটের আগেও বিভিন্ন বিষয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। ভোটে তৃণমূল কংগ্রেসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত তুঙ্গে উঠেছে। ভোট-পরবর্তী হিংসা নিয়ে তিনি বারেবারেই সরব হয়েছেন। আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনের দিকে। ভোটে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে তিনি নিজেই কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন। এই ঘটনা ঘিরে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত দেখা দিয়েছিল। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget