এক্সপ্লোর

MS Swaminathan Demise: প্রয়াত সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন

Father of Green Revolution: ভারতে কৃষি উৎপাদনে জোয়ার এনেছিল সবুজ বিপ্লব, তারই জনক বলা হয় এই বিজ্ঞানীকে।

কলকাতা: প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের (Green Revolution) জনক। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিটে চেন্নাইয়ে (Chennai) মারা যান প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন (MS Swaminathan)। ১৯৫২ সালের অগাস্টে জন্ম হয়েছিল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

৩টি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতে খাদ্যসঙ্কট মোকাবিলার ক্ষেত্রে কৃষিবিজ্ঞানী এবং উদ্ভিদ-জিনের গবেষক এমএস স্বামীনাথনের কাজ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খাদ্যসঙ্কটের সমস্য়া মোকাবিলা করতে স্বামীনাথন তৈরি করেছিলেন উচ্চ ফলনশীল বীজ (High yielding Seeds)। ভারতের পরিবেশের সঙ্গে কোন ধরনের বীজ মানিয়ে নিতে পারবে তা নিয়ে দীর্ঘ গবেষণার ফসল ওই ধরনের বীজ। 

৫০-এর দশকের শুরুতে কেরলে আলেপ্পিতে জন্মেছিলেন স্বামীনাথন। এমকে সাম্বাসিভন এবং পার্বতী থাঙ্গাম্মাল সাম্বাসিভনের দ্বিতীয় সন্তান।

১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত Indian Council of Agricultural Research (ICAR)- এর ডিরেক্টর জেনারেল ছিলেন স্বামীনাথন। তারপরে ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত International Rice Research Institution (IRRI)-এর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। 

ঝুলিতে একাধিক পুরস্কার:
একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন এই কৃষিবিজ্ঞানী। ১৯৭১ সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার, ১৯৮৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স পুরস্কার, ১৯৮৭ সালে বিশ্ব খাদ্য পুরস্কার (World Food Prize) পেয়েছেন। ১৯৯১ সালে Tyler Prize for Environmental Achievement-এর পুরস্কার পেয়েছেন।

একাধিক পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন তিনি। এছাড়াও লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কার, ইন্দিরা গাঁধী পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন তিনি। ভারতে ফসল উৎপাদনে জোয়ার এনেছিল সবুজ বিপ্লব। চাল এবং গম, বিশেষ করে গমের উৎপাদনে জোয়ার এসেছিল এর হাত ধরে।

 

এদিন এম এস স্বামীনাথনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। X পোস্টে তাঁর লেখা, 'ভারতের ইতিহাসে জটিল একটি সময়ে কৃষি নিয়ে তাঁর কাজের মাধ্য়মে লক্ষাধিক প্রাণ বাঁচিয়েছেন এবং দেশের খাদ্যসুরক্ষা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চেহারা দেখে বুঝবেন না, এই 'শেয়ার বাবার' আছে ১০০ কোটির স্টক!

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget