এক্সপ্লোর

Subhranshu Roy Criticizes BJP : সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনার প্রয়োজন, মুকুল-পুত্রের পোস্ট ঘিরে জল্পনা

ফেসবুক-পোস্টে শুভ্রাংশু রায় লিখেছেন,  "জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে বেশি প্রয়োজন আত্মসমালোচনার।" 

বীজপুর : বিজেপি নেতা তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা। ফেসবুক-পোস্টে শুভ্রাংশু লিখেছেন, "জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে বেশি প্রয়োজন আত্মসমালোচনার।" 

বিজেপি নেতা হয়েও রাজ্য সরকারের সমালোচনার ক্ষেত্রের দলের অবস্থান নিয়ে শুভ্রাংশুর এই কটাক্ষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। এই রকম একটা পরিস্থিতিতে শুভ্রাংশু দলের মধ্যে আত্মসমালোচনার কথা বলায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। যদিও শুভ্রাংশুর প্রতিক্রিয়া, ‘যা লিখেছি, নিজেই লিখেছি।’

রাজনীতির রং দেখে ইয়াসের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজনীতির রং দেখে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হচ্ছে। যারা বিজেপি কর্মী তাদের ত্রাণ শিবিরে থাকতে দেওয়া হচ্ছে না। 

বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ প্রসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, দিলীপবাবু অভিযোগ করার জন্য অভিযোগ করছেন। তাঁরা শুধু খবরে আছেন মানুষের পাশে নেই। আজকে ঘূর্ণিঝড় এবং কোটাল চলে যাওয়ার পর তাঁরা অভিযোগ করছেন। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে দুয়ারে ত্রাণ প্রকল্পের কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কোন দুর্নীতি হবে না।

এদিকে দুই রাজ্যের দুর্গত এলাকার পরিস্থিতি বৃহস্পতিবার আকাশপথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।  এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাঁর রিভিউ মিটিং করার জন্য পৌঁছে যান। পৌঁছান মুখ্যমন্ত্রীও। তার আগেই কলাইকুণ্ডায় পৌঁছে যান কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকড়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।  কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিংয়ে যোগ দেননি মুখ্যমন্ত্রী। তিনি আলাদা করে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে রাজ্যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কিছুক্ষণ কথা হয়। এরপর তিনি দিঘার উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নিয়ে সমালোচনায় সরব হন শুভেন্দু। তিনি বলেন, গতকাল যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন , এই নিন্দার কোনও ভাষা নেই।

এরকমই একাধিক ইস্যুতে রাজ্য রাজনীতিতে শাসকশিবির ও বিজেপির সংঘাত লেগে রয়েছে। এই পরিস্থিতিতে শুভ্রাংশর মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, শুভ্রাংশ এবার বীজপুর আসন থেকে বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু, তিনি পরাজিত হন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget