এক্সপ্লোর

Narendra Modi in Assam: ‘আমি শিবভক্ত, গরল গিলতে পারি’, ব্যক্তিগত আক্রমণ নিয়ে বিরোধীদের নিশানা মোদির

Narendra Modi: অসমের সভা থেকে বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করেন মোদি।

গুয়াহাটি: নির্বাচনী মরশুমে অকথা-কুকথার কোনও শেষ নেই। বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেও কুকথা শোনা গিয়েছে। সেই নিয়ে ফের বিরোধীদের আক্রমণ করলেন মোদি। জানালেন, জনতা-জনার্দনই তাঁর কাছে দেবতা। নিজের যন্ত্রণার কথা জনতা-জনার্দনের সামনেই তুলে ধরেন তিনি। পাশাপাশি, মোদি জানালেন, তিনি শিবের ভক্ত। গরল ধারণ করার ক্ষমতা ধরেন। (Narendra Modi in Assam)

অসমের সভা থেকে বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, “আমাকে যতই গালি দেওয়া হোক না কেন…আমি ভগবান শিবের ভক্ত। সব গরল গিলে নিতে পারি। কিন্তু নির্লজ্জ ভাবে যখন অন্য কাউকে আক্রমণ করা হয়, আমি সহ্য করতে পারি না। আপনারাই বলুন, ভূপেনদাকে (হাজারিকা) ভারতরত্ন দেওয়ার আমার সিদ্ধান্ত ঠিক কি না। ভূপেনদাকে ভারতরত্ন দিয়েছি বলে কংগ্রেস অপমান করছে। এটা ঠিক না ভুল?” (Narendra Modi)

মোদি আরও বলেন, “কংগ্রেসের বাস্তুতন্ত্র জানি আমি। আজ ফের আমাকে নিশানা করবে ওরা। বলবে, ফের মরাকান্না কাঁদছেন মোদি। জনতা-জমার্দনই আমার কাছে ভগবান। তাঁদের কাছে নিজের যন্ত্রণার কথা না বললে, আর কার কাছে বলব? ওঁরাই আমার প্রভু, আমার দেবতা, আমার রিমোট কন্ট্রোল। অন্য কোনও রিমোট কন্ট্রোল নেই আমার।”

অসমের দরংয়ে আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদি। সেখানেই বক্তৃতা চলাকাসলীন বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বিহারে নির্বাচনী প্রচার ঘিরে রাজনীতির পারদ যেভাবে চড়ছে, তাতে মোদিকে নিশানা করেও কটূক্তি শোনা গিয়েছে। এমনকি তাঁর মা, প্রয়াত হীরাবেন মোদিকেও নিশানা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সেই আবহে কংগ্রেসের তৈরি একটি AI ভিডিও ঘিরে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে। 

যদিও কংগ্রেসের দাবি, তারা গালিগালাজের রাজনীতিতে বিশ্বাসী। বরং ব্যক্তিগত আক্রমণের এই রীতির সূচনা করেছেন মোদি খোদ। এপ্রসঙ্গে অতীতে মোদির কিছু মন্তব্যও তুলে ধরেছে তারা, যেখানে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীকে ‘কংগ্রেসের বিধবা’ বলে উল্লেখ করা হয়, শশী তারুরের প্রয়াত স্ত্রীকে ‘৫০ কোটির গার্লফ্রেন্ড’, এমনকি মহিলা সাংসদকে সংসদের মধ্যে দাঁড়িয়ে ‘শূর্পনখা’, এমনকি ‘জার্সি গরু’র মতো শব্দও প্রয়োগ করা হয়। সবমিলিয়ে রাজনৈতিক তরজা চরমে।

সেরা শিরোনাম

Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget