এক্সপ্লোর

Narendra Modi: আমি নিজের স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাইছি না, দেশের স্বপ্ন পূরণ করতে চাই, জানালেন মোদি

Modi on Lok Sabha Election 2024: তিনি বলেন, 'সরকারে বিজেপির ফিরে আসা সবথেকে জরুরি

নয়া দিল্লি: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক আজ। আসন্ন লোকসভা নির্বাচন থেকে সন্দেশখালি, কর্মসূচী- সব নিয়েই এদিন বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। এদিন বিজেপির জাতীয় কর্মসূচী থেকে মোদি বলেন, 'পরবর্তী ১০০ দিন নতুন উদ্যমে কাজ করতে হবে। ক্ষমতায় থাকাকালীনও বিজেপি কর্মীরা মানুষের জন্য এত কাজ করেন শুনে বিস্মিত হয়েছি'।

এদিন বিজেপির কাজের খতিয়ান দিয়ে মোদির মন্তব্য, 'ভারত আজ সব ক্ষেত্রে বিজয় লাভ করেছে। দেশ এখন ছোট স্বপ্ন দেখে না, ছোট সঙ্কল্পও করে না। আমাদের সবার স্বপ্ন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। আগামী ৫ বছরে আমরা সেই লক্ষ্যে কাজ করব'।

এরপরই মোদির মুখে শোনা যায় আগামী দিনের 'রোডম্যাপে'র কথা। তিনি বলেন, 'সরকারে বিজেপির ফিরে আসা সবথেকে জরুরি। এনডিএ ৪০০ আসন দখল করতে হলে বিজেপিকে ৩৭০ আসন পেতে হবে। দেশ জানে, ১০ বছরের কলঙ্কহীন শাসনকালে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছে। আমি নিজের স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাইছি না। কোটি কোটি মানুষের স্বপ্নই মোদির সঙ্কল্প।'

পাশাপাশি তিনি এও বলেন, 'পিছিয়ে পড়া মানুষের জন্য একের পর এক প্রকল্প করেছি। আমি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যে শৌচালয়ের মতো বিষয় লাল কেল্লার বক্তৃতায় তুলে এনেছে। আমি প্রথম প্রধানমন্ত্রী, যে লাল কেল্লা থেকে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছি। আমরা ২৫ কোটি মহিলার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। ১ কোটি মহিলাকে লাখপতি দিদি তৈরি করেছি'। 

আর কী কী বললেন মোদি? 

  • রামমন্দিরের নির্মাণ করে ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছি
  • ৭ দশক পর কর্তারপুর করিডরের দরজা খুলেছি
  • ৩ দশক পর দেশ রাষ্ট্রীয় শিক্ষা নীতি পেয়েছে
  • ৩ তালাকের বিরুদ্ধে কঠোর আইন আনার সাহস আমরা দেখিয়েছি
  • ৭ দশক পর ৩৭০ ধারা রদ করেছি আমরা
  • বিরোধীরা আমাদের প্রকল্পর কথা স্বীকার না করলেও মিথ্যে প্রতিশ্রুতি দিতে সিদ্ধহস্ত
  • আমাদের প্রতিশ্রতি, উন্নত ভারত তৈরি করা
  • ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছি
  • তৃতীয়বার সরকার গঠন করে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব
  • ভারতের ১ বিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি হতে ৬০ বছর লেগেছে
  • গত ১০ বছরে ভারত ১১ নম্বর থেকে ৫ নম্বরে পৌঁছে গেছে
  • আধুনিক দেশ কেমন হবে, তা নিয়ে ১৫ লক্ষ মানুষ নিজেদের মতামত দিয়েছেন
  • যুব সমাজ ভারতকে উন্নত দেশ হিসেবে গঠন করার জন্য রোডম্যাপ তৈরি করছে
  • উন্নত ভারতের ভবিষ্যত ভাগ্যের ভরসায় হবে না
  • অন্য দেশের উপর ভরসা কমিয়ে আনা হচ্ছে

আরও পড়ুন, ভোটের আগে আধার বাতিল? অভিযোগ মমতার, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার ঘোষণা

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget