এক্সপ্লোর

PM Narendra Modi:'ভীষণ আবেগপ্রবণ মুহূর্ত', হিরোশিমা-স্মৃতিতে 'মন কি বাত'-এ বিহ্বল প্রধানমন্ত্রী

Mann Ki Baat: ১০১তম 'মন কি বাত'-এ হিরোশিমা-সফরের স্মৃতিতে বিহ্বল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, 'আমরা যদি ইতিহাসের মুহূর্ত ফিরে দেখি, তা হলে তা থেকে আগামী প্রজন্মও সমৃদ্ধ হয়।'

নয়াদিল্লি: ১০১তম 'মন কি বাত'-এ হিরোশিমা-সফরের (Hiroshima Tour) স্মৃতিতে বিহ্বল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বললেন, 'আমরা যদি ইতিহাসের মুহূর্ত ফিরে দেখি, তা হলে তা থেকে আগামী প্রজন্মও সমৃদ্ধ হয়।'

কী বললেন প্রধানমন্ত্রী?
দেশবাসীর উদ্দেশে এদিনের রেডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'কয়েকদিন আগেই জাপানে গিয়েছিলাম। সেখানে Hiroshima Peace Memorial Museum দেখার সুযোগ হয়েছিল। ভীষণ আবেগপ্রবণ মুহূর্ত ছিল।' হালেই হিরোশিমায় মহাত্মা গাঁধীর একটি মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, 'গাঁধীজির শান্তি ও স্থিতাবস্থার আদর্শ যেন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ও লক্ষ লক্ষ মানুষকে বাঁচার প্রেরণা দেয়।' দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন পরমাণু বোমায় জাপানের যে দুটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, তার অন্যতম হিরোশিমা। সেখানকার 'অ্যাটমিক বম্ব ডোম'-র কাছেই রাখা হয়েছে ৪২ ইঞ্চির গাঁধীমূর্তি। বন্ধুত্ব ও শুভেচ্ছার প্রতীক হিসেবে ভারতের তরফ থেকে জাপানকে ওই উপহার দেওয়া হয় যা গোটা মানবজাতির শান্তিপ্রিয় মানসিকতার বার্তাই তুলে ধরবে। তবে সে দিন গাঁধীমূর্তির উন্মোচনের পর, অন্য একটি আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আজও তামাম দুনিয়া হিরোশিমা নামটি শুনলেই চমকে ওঠে। জি-৭ শীর্ষবৈঠকে এসে সেই হিরোশিমাতেই মহাত্মা গাধীঁর মূর্তি উন্মোচনের সুযোগ পেলাম। এবার থেকে এই মূর্তিই অহিংসার বার্তা ছড়িয়ে দেবে।' সেই হিরোশিমা সফরের স্মৃতি এদিন ফের 'মন কি বাত'-এ ফিরে এল প্রধানমন্ত্রীর কথায়। তাও আবার এমন এক সময় যখন দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান চলছে।

উদ্বোধন নয়া সংসদ ভবনের...
নয়া সংসদভবন পেল দেশ। রবিবার তার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন নয়া সংসদভবন চত্বের প্রথমে মহাত্মা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা । রবিবার, ২৮ মে মহাসমারোহে নয়া সংসদভবনের উদ্বোধন হল। আর আজই ১৪০তম জন্মবার্ষিকী সাভারকরের। সংসদভবনের উদ্বোধন সেরেই নতুন সংসদভবনে সাভারকরে শ্রদ্ধার্ঘ জানানো হয়। তার জন্য বিশেষ আয়োজন হয়েছিল নয়া সংসদভবনে। ফুল দিয়ে সাজানো হয় একটি অংশ। বেদি গড়ে তার উপর রাখা হয় সাভারকরের ছবি। মালা পরানো হয় তাতে। ছিল আলোকসজ্জার ব্যবস্থাও। তার পর একে একে পুষ্প নিবেদন করে, মোমবাতি জ্বালিয়ে সাভারকরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সকলে। প্রধানমন্ত্রী মোদি ছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহ, প্রহ্লাদ জোশী, এস জয়শঙ্কর, হরদীপ সিংহ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নড্ডা, অনুরাগ ঠাকুর, অশ্বিনী বৈষ্ণো-সহ বাকি মন্ত্রীরাও উপস্থিত হন সাভারকরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে। 

আরও পড়ুন:'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jammu And Kashmir News: ভিড়ে ঠাসা বাজারের মধ্যেই জঙ্গি হামলা, চোখের নিমেষে গুলিতে ঝাঁঝরা জম্মু-কাশ্মীরের পুলিশকর্মী
ভিড়ে ঠাসা বাজারের মধ্যেই জঙ্গি হামলা, চোখের নিমেষে গুলিতে ঝাঁঝরা জম্মু-কাশ্মীরের পুলিশকর্মী
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget