এক্সপ্লোর

যুদ্ধের প্রস্তুতি! অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মিসাইলের পরীক্ষা ভারতের

বালাসোর: উরিকাণ্ডের পর জোর তৎপরতা প্রতিরক্ষা ক্ষেত্রে। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনাকে মাথায় রেখে শত্রুদেশের ক্ষেপণাস্ত্র বা বিমানকে আকাশেই ধ্বংস করার জন্য ব্যালিসিটক মিসাইল ডিফেন্স (বিএমডি) কার্যকর করতে পরীক্ষামূলক উৎক্ষেপণ আরও জোরকদমে শুরু করল ভারত। সংবাদসংস্থা সূত্রের খবর, এদিন ওড়িশার বালাসোরের কাছে চাঁদিপুরের উপকূলে অবস্থিত ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর মোবাইল লঞ্চিং প্যাড থেকে এই পরীক্ষা করা হয়। এদিন উৎক্ষেপণ করা হয়েছে ভারত ও ইজরায়েলের সঙ্গে যৌথ অংশীদারিত্বে তৈরি অত্যাধুনিক দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এলআর-স্যাম) ‘বারাক-৮’। জানা গিয়েছে, প্রথম পরীক্ষাটি হয়েছে সকাল ১০টা ১৩ মিনিট নাগাদ। দ্বিতীয়টি হয় আড়াইটে নাগাদ। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুটি পরীক্ষাই চূড়ান্ত সফল হয়েছে। জানা গিয়েছে, মিসাইলগুলি নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে তার সঙ্গে যুক্ত সর্বাধুনিক মাল্টি-ফাংশানাল সার্ভেল্যান্স অ্যান্ড থ্রেট রেডারের (এমএফ-স্টার) পরীক্ষাও হয়েছে। এই স্বয়ংক্রিয় রেডারের বিশেষত্ব হল, এটি আকাশে থাকা যে কোনও শত্রু-লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে সক্ষম। এর আগে গত ৩০ জুন এবং ১ জুলাই—মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল। সেই মিসাইটিও তৈরি হয়েছে ভারত ও ইজরায়েলের যৌথ উদ্যোগে। তার আগে বারাক-৮’ ২০১৫ সালের ডিসেম্বরে আইএনএস কলকাতা রণতরী থেকে এই ক্ষেপণাস্ত্রের এর নৌ-সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। প্রতিরক্ষা সূত্রে খবর, একবার সফল  পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ হলেই এই ক্ষেপণাস্ত্রকে তিন বাহিনীতেই অন্তর্ভুক্ত করা হবে।

সেরা শিরোনাম

Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর

ভিডিও

Dilip Ghosh:
ED Raid Today: APM চিটফান্ড মামলায় Kolkata-র ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED | ABP Ananda
Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?
Suvendu Adhikari's PA News : চন্দ্রনাথ হত্যার নেপথ্যে ভাইপো গ্যাং, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর |ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.৯.২৬) পর্ব ২: অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক Ex TMC মুখপাত্র কামাল হোসেন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget