এক্সপ্লোর

নির্বাচনের আগে বাজেট পেশ নয়, কেন্দ্রকে নির্দেশ দিতে কমিশনকে অনুরোধ মায়াবতীর

লখনউ: উত্তরপ্রদেশে নির্বাচনের আগে রেল বা কেন্দ্রীয় বাজেট পেশ না করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মায়াবতী।

এদিনই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া-- এই পাঁচ রাজ্যে নির্বাচনী প্রার্থীপদের মনোনয়ণ প্রক্রিয়া শুরু ৪ ফেব্রুয়ারি, চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, রেল ও সাধারণ বাজেট পেশ হওয়ার কথা আগামী ১ ফেব্রুয়ারি।

এদিন বহুজন সমাজ পার্টির তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের উচিত কেন্দ্রীয় সরকারকে নিষেধ করতে যাতে ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ না করা হয়। বলা হয়েছে, ঠিক যেমন ২০১২ সালে নির্বাচনের কথা মাথায় রেখে বাজেট পিছিয়ে দেওয়া হয়েছিল, তেমন এবারও যেন করা হয়।

দলের সুপ্রিমো মায়াবতী জানান, বাজেটের ফলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। ফলে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি, বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টির ওপর কঠোর নজর রাখার অনুরোধও কমিশনকে করেন মায়াবতী।

তিনি বলেন, সব দল যাতে মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলে, সেই দিকে নজর রাখার প্রয়োজন কমিশনের। মায়াবতীর অভিযোগ, এই দলগুলি আচরণবিধি লঙ্ঘন করতে ‘সিদ্ধহস্ত’, যেমনটা লক্ষ্য করা গিয়েছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনে।

এদিন উত্তরপ্রদেশে সাত দফা নির্বাচন-পর্বের ঘোষণা করেন মুখ্য নির্বাচনী কমিশনার নসীম জঈদি। এই বিষয়টিকে স্বাগত জানিয়ে মায়াবতী অভিযোগ করেন, রাজ্যের পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে চলেছে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সপা সরকার। তাঁর আশঙ্কা, তদারকি সরকারও এমনটাই করতে পারে। ফলে, রাজ্যে যথাসম্ভব কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবিও তোলেন মায়াবতী।

এদিন মায়াবতী জানিয়ে দেন, উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ড এবং পঞ্জাবে একার ক্ষমতায় লড়বে বিএসপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget