এক্সপ্লোর

নয়া আতঙ্ক মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম, শহরে মৃত্যু ১ শিশুর

মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম নামে নতুন এক রোগ নিয়েও। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। 

ঝিলম করঞ্জাই: করোনার তৃতীয় ঢেউয়ে কি শিশুদের সংক্রমণের আশঙ্কা আগের দুটি ঢেউয়ের থেকে বেশি? তেমনটাই বলছেন বিশেষজ্ঞদের একাংশ। চিকিত্‍সকরা সাবধান করছেন মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম নামে নতুন এক রোগ নিয়েও। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতেই হিমশিম খাচ্ছে দেশ। এই অবস্থায় আশঙ্কা তৈরি হয়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে। তার থেকেও উদ্বেগের বিষয় হল, বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের তৃতীয় ঢেউয়ে, শিশুদের ক্ষেত্রে তুলনায় আগের থেকে বেশি পরিমাণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি জানাচ্ছেন ভ্যাকসিনেশন তো করা হচ্ছে ১৮-র বেশি। শিশুদের টিকাকরণ হচ্ছে না। তাই শিশুদের আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম ঢেউয়ে কম, দ্বিতীয় ঢেউয়ে বেশি হচ্ছে। তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা।

বর্তমানে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। রাজ্য সরকারের নথি অনুযায়ী, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের ৫.৮ শতাংশ শিশু। তারমধ্যে যাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তাদের মধ্যে আবার ৮ থেকে ২০ শতাংশের চিকিত্‍সায় আইসিইউয়ের প্রয়োজন হচ্ছে।
 
শুধু তাই নয়, এরমধ্যে সংখ্যায় কম হলেও কিছু রোগী অতি সঙ্কটজনক হয়ে যাচ্ছে। উদ্বেগ এখানেই শেষ নয়। চিকিত্‍সকদের দাবি, প্রথম ওয়েভের সময় ১২ বছর বয়স পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিল, তাদের মধ্যে একটি বিশেষ ধরনের রোগ দেখা যাচ্ছিল। যাকে চিকিত্‍সার পরিভাষায় বলে, 

মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। যার উপসর্গ অনেকটা কাওয়াসাকি ডিজিজের মতো। চিকিত্‍সকদের দাবি, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই সংখ্যা আরও বেড়েছে। 
ইতিমধ্যেই পার্ক সার্কাসের শিশু হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম দ্বিতীয় ঢেউয়ে বেশি হচ্ছে। একজন মারাও গিয়েছে। শেষের দিকে বলেছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসায় গাইডলাইনও প্রকাশ করেছে রাজ্য সরকার।

শিশুদের করোনা সংক্রমণকে চার ভাগে ভাগ করা হয়েছে। মাইল্ড অর্থাৎ, মৃদু উপসর্গ থাকলে বাড়িতেই শিশুদের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, মডারেট, সিভিয়ার ও ক্রিটিকাল অবস্থার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হবে। এরমধ্যে, উপসর্গ সিভিয়ার ও ক্রিটিকাল হলে আইসিইউতে ভর্তি করতে হবে।

শিশুরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ ঘোষ বলেছেন, জাপানে ইতিমদ্যে ফোর্থ ওয়েভ চলছে। এগুলো চলবেই। শিশুদের সুরক্ষিত রাখতে হবে। থার্ড ওয়েভে আরও বেশি হবে।শিশুদের চিকিত্‍সা পরিকাঠামো দেখতে হবে। তাদের বিষয়ে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। বেশি গুরুত্ব দিতে হবে।

আশার কথা, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ২-১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। এই ট্রায়াল সফলভাবে সম্পূর্ণ হলে অপ্রাপ্তবয়ষ্করাও ‘কোভ্যাক্সিন’ নিতে পারবে। ফলে ঝুঁকি কমবে করোনা আক্রান্ত শিশুদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget