এক্সপ্লোর

Breaking News : 'বাংলাদেশের মাটি থেকে ভারতে হামলার ছক মুম্বই হামলার মূল চক্রীর, চলছে ট্রেনিং' ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে

Hafiz Saeed News: বাংলাদেশে বাড়ছে ইসলামিক উগ্রবাদীদের দাপট। এই আবহে হাফিজ সইদের মতো জঙ্গিরা ভারতে হামলার ছক করছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। 

হাফিজ সইদ। ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এবার নাকি নতুন করে সাজাচ্ছে ঘুঁটি। ভারতবাসীকে ফের একবার বিপদে ফলতে তৎপর হয়েছে এই কুখ্যাত জঙ্গি। নতুন গোয়েন্দা তথ্যে উঠে আসছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা। পাকিস্তানের এই সন্ত্রাসবাদী এবার ভারতকে পর্যুদস্ত করার ছক কষছে বাংলাদেশ থেকে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। বাড়ছে ইসলামিক উগ্রবাদীদের দাপট। এই আবহে হাফিজ সইদের মতো জঙ্গিরা ভারতে হামলার ছক করছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। 

গত, ৩০ অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে আয়োজিত একটি সমাবেশের ভিডিও রেকর্ডিং থেকে এই তথ্য জানা গিয়েছে।  লস্কর-ই-তৈবার কমান্ডার সাইফুল্লাহ সইফকে একটি ভিডিও স্পষ্ট বলতে শোনা গিয়েছে, "হাফিজ সইদ অলস বসে ছিলেন না। তিনি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিলেন।" সেখানে আরও দাবি করা হয়, লস্কর-ই-তৈবার সদস্যরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় আছে এবং এবার অপারেশন সিঁদুরের জবাব দেওয়া হবে।  

গোয়েন্দা সূত্রে খবর, হাফিজ 'জিহাদের' পরিকল্পনা করছে। ভারতবিরোধী কাজে সে তাতাচ্ছে বাংলাদেশের  স্থানীয় যুবকদের । তাদের মনে মৌলবাদী ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে।   তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ প্রদানের জন্য হাফিজ তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশে পাঠিয়েছে। আর এসবই ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন একটি ভিডিও মারফৎ। সেখানে সইফকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রকাশ্যে মানুষকে উস্কে দিতে দেখা যাচ্ছে।ভিডিওতে এই অনুষ্ঠানে শিশুদেরও দেখা গিয়েছে। অর্থাৎ তাদের টার্গেট শৈশব থেকেই তাদের ভারবিরোধী করে তোলা।  ভারতের বিরুদ্ধে 'জিহাদের'জন্য মন তৈরি করে দেওয়া।    

সাইফুল্লাহর বক্তৃতায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা শোনা গিয়েছে।  সেখানে দাবি করা হয়েছে,  ৯-১০ মে রাতের পর পাকিস্তান জবাব দিয়েছে।  পাশাপাশি  মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশও পাকিস্তানের কাছাকাছি চলে আসার দাবি করেছে সাইফুল্লাহ। 

সাইফুল্লাহর দাবি এখন, আমেরিকা তাদের সঙ্গে আছে। বাংলাদেশও আবার পাকিস্তানের কাছাকাছি আসছে। এই ভাবে জোটবদ্ধ হয়ে ভারতে পর্যুদস্ত করার হুঙ্কার ছাড়ে সে।  তখনই সাইফুল্লাহ দাবি করে, ভারতের পূর্ব সীমান্তে একটি নতুন অপারেশন থিয়েটার তৈরি হয়েছে। সেটাকেই কাজে লাগাতে চাইছে  লস্কর-ই-তৈবা।

শুধু ভারত নয়, আমেরিকা সহ একাধিক দেশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় হাফিজ সইদের নাম রয়েছে। হাফিজ সইদের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে একাধিকবার পাকিস্তানের হাতে তথ্যপ্রমাণও তুলে দিয়েছে ভারত। কিন্তু, এব্যাপারে পাকিস্তানের তরফে কোনও পদক্ষেপ চোখে পড়েনি। তাই আজও নিশ্চিন্তে পাকিস্তানে বসেই ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে হাফিজ সইদ।  

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget