এক্সপ্লোর

নির্ভয়া হত্যার ৪ অপরাধীর ফাঁসির ওপর স্থগিতাদেশ, কাল রায় শোনাবে দিল্লি হাইকোর্ট

এদিকে তিহারে ফাঁসির সব প্রস্তুতি সারা, মেরঠের তৃতীয় প্রজন্মের ফাঁসুড়ে পবন জল্লাদ দিল্লি পৌঁছে গিয়েছেন।

নয়াদিল্লি: নির্ভয়া মামলায় ৪ মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্তের ফাঁসি কার্যকরে জারি করা স্থগিতাদেশ নিয়ে আগামীকাল রায় দেবে দিল্লি হাইকোর্ট। ওই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। ২০১২-র ১৬ ডিসেম্বর জনৈক ফিজিওথেরাপি ছাত্রী দিল্লিতে চলন্ত বাসের মধ্যে ভয়াবহ গণধর্ষণের শিকার হন। দিনকয়েক পর সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁকেই সংবাদমাধ্যম আখ্যা দেয় নির্ভয়া বলে। এই ঘটনায় অপরাধী সাব্যস্ত হয় মুকেশ সিংহ, রাম সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও এক অপ্রাপ্তবয়স্ক।  রাম সিংহ তিহার জেলে আত্মহত্যা করেছে বলে জানা যায়, আইনি ফাঁকে রেহাই পেয়ে যায় অপ্রাপ্তবয়স্কটিও। বাকি ৪ জনের ১ ফেব্রুয়ারি ভোর ছটায় ফাঁসির কথা ছিল। কিন্তু তারা পরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে থাকায় মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ৪ জনের মধ্যে মুকেশ ও বিনয়ের হাতে আর কোনও আইনি উপায় নেই, সব দিক চেষ্টা করে দেখেছে তারা। রাষ্ট্রপতিও তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। অক্ষয়ের আবেদন এখনও পড়ে রাষ্ট্রপতির কাছে, পবন এখনও আবেদন করেনি। এদিকে তিহারে ফাঁসির সব প্রস্তুতি সারা, মেরঠের তৃতীয় প্রজন্মের ফাঁসুড়ে পবন জল্লাদ দিল্লি পৌঁছে গিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর অনির্দিষ্টকালের যে স্থগিতাদেশ এনেছে, তা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। ফাঁসির  নতুন দিন অবিলম্বে ঘোষণা করার আবেদন করেছে তারা।

সেরা শিরোনাম

UP MLC Election Results: MLC নির্বাচনে বারাণসী-লখনৌতে বিপর্যয় বিজেপির, '২৭-এর বিধানসভা ভোটের আগে ধাক্কায় উদ্বেগ
MLC নির্বাচনে বারাণসী-লখনৌতে বিপর্যয় বিজেপির, '২৭-এর বিধানসভা ভোটের আগে ধাক্কায় উদ্বেগ
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
MLC Polls Result : ব্যালট পেপারে ভোটের পরেও ৪ রাজ্যে MLC নির্বাচনে খাতাই খুলতে পারল না কংগ্রেস, খোঁচা প্রধানমন্ত্রীর
ব্যালট পেপারে ভোটের পরেও ৪ রাজ্যে MLC নির্বাচনে খাতাই খুলতে পারল না কংগ্রেস, খোঁচা প্রধানমন্ত্রীর

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget