এক্সপ্লোর

Harsh Vardhan on Covid case in India: গত ১সপ্তাহে দেশের ১৮০টি জেলা করোনা সংক্রমণহীন: হর্ষবর্ধন

পাশাপাশি দেশের ৫৪টি জেলায় নতুন কোনও করোনা সংক্রমণের খবর নেই। 

নয়াদিল্লি: দেশ জুড়ে কোভিড সংক্রমণের ভয়াবহতার মধ্যেই স্বস্তির খবর। দেশের ১৮০ টা জেলায় গত একসপ্তাহে নতুন করে কেউ করোনা সংক্রমিত হননি। পাশাপাশি ১৮ টি জেলায় গত ২ সপ্তাহে কোনও নতুন করোনার কেস নেই। শনিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। 

এ দিন একটি বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ১ সপ্তাহে সবমিলিয়ে দেশের মোট ১৮০ টি জেলায় নতুন কোনও কোভিড কেস হয়নি। তালিকায় এরপরেই রয়েছে ১৮টি জেলা। এই জেলাগুলোতে গত ২ সপ্তাহে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। পাশাপাশি দেশের ৫৪টি জেলায় নতুন কোনও করোনা সংক্রমণের খবর নেই। 

উল্লেখ্য, দেশে দৈনিক মৃত্যু চার হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শুক্রবার

দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫।  বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬। 

সবমিলিয়ে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১২ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৮৯৮ জনের। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।

অন্যদিকে ফের করোনা সংক্রমণে রেকর্ড রাজ্যে।  এবার এক দিনে ১৯ হাজারেরও বেশি আক্রান্ত হলেন বাংলায়। সেইসঙ্গে লাগাতার চারদিন ধরে, রাজ্যে ১০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে রোজ। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget