এক্সপ্লোর

North Dinajpur News : প্রকাশ্যে দ্বন্দ্ব, জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে মিছিল আব্দুল করিম চৌধুরীর অনুগামীদের

দলেরই ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে বিধায়কের অনুগামীদের মিছিলে শোরগোল পড়ে গিযেছে জেলায়।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে আরও প্রকট হল উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর ব্লক তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। এক সিভিক ভলান্টিয়ারকে খুনের অভিযোগে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে মিছিল করলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামীরা। অন্যদিকে জাকির হোসেনের পাশে দাঁড়িয়েছেন জেলার তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি কানাইলাল আগরওয়াল। ঘটনায় তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। 

তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ নিয়ে সপ্তমে সুর চড়িয়েছিলেন তৃণমূলেরই বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার অভিযুক্ত ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে পথেও নামলেন বিধায়কের অনুগামীরা। ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেছেন, 'মমতার বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এখানে আইনের শাসন আছে। এখান কোনও খাতির নেই যে আমাদের দলের লোক। সেই আইনের রাজ্যের মধ্যে কী করে একজন খুনের আসামী আইনের ঘেরাটোপের মধ্যে ঢুকে ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি করে চলে গেল।'

যার জেরে পঞ্চায়েত ভোটের আগে ইসলামপুরে আরও প্রকট হল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ৮ মার্চ ইসলামপুর ব্লকের দক্ষিণ মাটিকুন্ডা গ্রামে খুন হন সিভিক ভলান্টিয়ার মহম্মদ সাকিব। মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলমের গুলিতে তিনি খুন হন বলে অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের নির্দেশে এই খুনের ঘটনা ঘটেছিল বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন সহ ৩২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত সিভিক ভলান্টিয়ারের দাদা।

বেশ কয়েক জন গ্রেফতার হলেও তৃণমূলেক ব্লক সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। কিন্তু, সোমবার সাংবাদিক সম্মেলন করে দলের অঞ্চল কমিটি ঘোষণা করেন তিনি। তাঁর পাশে ছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের অনুগামী এবং যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কোশিক গুণ সহ অন্য় নেতারা। এরপরেই মঙ্গলবার ব্লক সভাপতি জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মিছিল করেন মৃত সিভিক ভলান্টিয়ারের দাদা ও তৃণমূল নেতা সাহানাওয়াজ আলম। মিছিলে ছিলেন তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরীর অনুগামীরাও। ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেছেন, 'খুব আশ্চর্যের ব্যাপার। পুলিশ জানে না। এরকম কী আমাদের গোয়েন্দা বিভাগ ঘুমোচ্ছে। এরকম কী আমাদের পুলিশ ঘুমোচ্ছে। পুলিশ মমতা ব্যানার্জির হাতে। তাহলে মমতা ব্যানার্জি কেমন করে বলবে যে আমার দাবিটা সত্যি থাকবে। মুখ্যমন্ত্রীর দাবিটা সারা ভারতে টিকবে কীভাবে।'

যদিও অভিযুক্ত ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেছেন, 'কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। অভিযোগ করলেই তাকে গ্রেফতার করতে হবে এর কোন কারন নেই। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পেলেই তবে তাকে গ্রেফতার করে পুলিশ।' যা নিয়ে উত্তর দিনাজপুরের বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেন বলেছেন, 'শেষ দেখছে বাংলায় কথা আছে না পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে। মৃত্যুর কালে ওরা একবার বাঁচার চেষ্টা করছে। এরপর তো তৃণমূলকে মানুষে ভোট দেবে না। যদি ক্ষমতায় আসা যায় তাহলে করে খাওয়া যাবে। তারই লড়াই চলছে তৃণমূলে।' দলেরই ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে বিধায়কের অনুগামীদের মিছিলে শোরগোল পড়ে গিযেছে জেলায়।

আরও পড়ুন- 'টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে উনি সিঙ্গুরের যা ক্ষতি করার করে গেছেন' আক্রমণ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget