এক্সপ্লোর

COVID-19 Vaccination: নতুন করে নাম রেজিস্ট্রেশন নয় করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের, নির্দেশিকা কেন্দ্রের

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকা নেওয়ার জন্য় যোগত্যামান নেই এমন অনেকেই নিয়ম ভেঙে টিকা নিয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই টিকা নেওয়ার যোগ্য নন। তা সত্ত্বেও নিজেদের নাম নথিভুক্ত করে টিকা নিয়েছেন।

নয়াদিল্লি: করোনার টিকা নেওয়ার জন্য নতুন করে আর রেজিস্ট্রেশন করাতে পারবেন না প্রথম সারির করোনা যোদ্ধা সহ স্বাস্থ্যকর্মীরা। টিকাকরণের ক্ষেত্রে আর কোনও বিশেষ সুযোগ থাকছে না। শনিবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। কেন এই সিদ্ধান্ত? ইতিমধ্যেই প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন। অন্যান্য় বয়সের মানুষদেরও টিকাকরণের সুবিধা দিতে চাইছে কেন্দ্র। তবে ৪৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকা নেওয়ার জন্য় যোগত্যামান নেই এমন অনেকেই নিয়ম ভেঙে টিকা নিয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই টিকা নেওয়ার যোগ্য নন। তা সত্ত্বেও নিজেদের নাম নথিভুক্ত করে টিকা নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন,  কো-উইন ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৫ বছর বা তার বেশি বয়সিদের টিকাকরণ চালু থাকবে। একইসঙ্গে যেসব প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করিয়েছেন তাঁদের টিকাকরণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।

স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের একটি চিঠি দিয়েছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে টিকাকরণ নিয়ে বৈঠক হয়েছে। প্রথম দফার টিকাকরণের সময়সীমা নিয়ে সমস্যা সামনে এসেছে। ৬০ বছর বা তার বেশি বয়সিদের টিকাকরণ শুরু হলেও স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ শেষ হয়নি। অনেকে করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মী না হওয়া সত্ত্বেও টিকা নিয়েছেন। এটা কেন্দ্রের নিয়ম বহির্ভূত।

তারা আরও লিখেছে, কেন্দ্রের গাইডলাইন না মেনে অনেকেই নিয়ম বহির্ভূতভাবে টিকাকরণ নিচ্ছেন বা নিয়েছেন। গত কয়েকদিনে এই প্রবণতা ২৪ শতাংশ বেড়েছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে কথা হয়েছে। আর এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনার টিকা নেওয়ার জন্য নতুন করে আর রেজিস্ট্রেশন করাতে পারবেন না প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭.৪৪ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: SRFTI: SRFTI ক্যাম্পাসে পুলিশ ঢোকা ঘিরে বিতর্ক, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকবে পুলিশ, জানানো হল
SRFTI: SRFTI ক্যাম্পাসে পুলিশ ঢোকা ঘিরে বিতর্ক, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকবে পুলিশ, জানানো হল
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
Uber App Cab: 'হাত টেনে ধরেছিল, গাড়ি লক করে দিয়েছিল...', উবের চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা যাত্রীর
'হাত টেনে ধরেছিল, গাড়ি লক করে দিয়েছিল...', উবের চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা যাত্রীর
Chandranath Rath: ‘২ কোটি টাকার সুপারি কে দিল, ক্যামাক স্ট্রিট থেকে এসেছিল, না কালীঘাট থেকে…’, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী
‘২ কোটি টাকার সুপারি কে দিল, ক্যামাক স্ট্রিট থেকে এসেছিল, না কালীঘাট থেকে…’, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget