এক্সপ্লোর

আমি কিন্তু কারও পাপেট, রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস নই: ধনকড়

"দুর্নীতির কঙ্কালকে বেশিদিন লুকিয়ে রাখা যায় না....." বললেন রাজ্যপাল

কলকাতা: কৃষি বিল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার রাজভবনে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে ধনকড় বলেন, ‘কৃষক স্বার্থেই কৃষি বিল। কৃষক স্বার্থেই অ্যাকাউন্টে সরাসরি টাকা। কৃষক ও কৃষিক্ষেত্রের জন্য ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।

একইসঙ্গে তিনি রাজ্য সরকারকেও আক্রমণ করেন। বলেন, ‘কৃষক স্বার্থে কাজ করছে না রাজ্য। তাঁর প্রশ্ন, ‘কেন কেন্দ্রীয় প্রকল্প থেকে কৃষকদের বঞ্চিত করছে রাজ্য? কেন কেন্দ্রের ৮ হাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয়নি কৃষকদের?

এদিনই কিষাণ সম্মান নিধি নিয়ে কেন্দ্রকে লেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র চিঠি প্রকাশ করে তৃণমূল। ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে লেখা ওই চিঠিতে রাজ্যের মাধ্যমে প্রকল্প রূপায়নের দাবি জানানো হয়।

সেই প্রেক্ষিতে রাজ্যপাল প্রশ্ন করেন, ‘কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন রাজ্যের মাধ্যমে রূপায়ণ করা হবে ?’ তাঁর যুক্তি, ‘কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্য়ের মাধ্য়মে রূপায়ণে দুর্নীতির সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘করোনাকালে নিচুতলার পুলিশরা ভালো কাজ করছে। শীর্ষস্তরের পুলিশ অফিসাররা রাজনীতিকদের কথায় কাজ করছে। দুর্নীতির কঙ্কালকে বেশিদিন লুকিয়ে রাখা যায় না। আমি আমলাদের বলেছি,উঁচু পদে বসে আছেন যাঁরা, তাঁদের মধ্যেই রাজনীতিকরণ দেখা যাচ্ছে। গণতন্ত্র, স্বচ্ছতার স্বার্থে কাজ করুন শীর্ষস্তরের পুলিশকর্মীরা।

ধনকড় মনে করালেন, তিনি কোনও রবার স্ট্যাম্প রাজ্যপাল নন। বলেন, আমি পুলিশ, সরকার, আমলাদের নির্দেশ দিই না। আমি শুধু বলেছি মানুষের দিকে চেয়ে দেখুন, সমস্যা মেটান, আমি কিন্তু কারও পাপেট, রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস নই।

এখানেই থেমে থাকেননি ধরকড়। বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট একটা স্ক্যাম, আমি সরকারের কাছে জানতে চাই কোথায় লগ্নির তথ্য? কোথায় গেল ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ? গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকা খরচ করেছি। আমি বাংলার রাজনীতি নিয়ে ভাবিত নই, আমি তার অংশ নই।

ধনকড় আরও বলেন, ‘স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির জন্যেই কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প। মানুষের প্রতি অন্যায় হলে চুপ থাকব না।’

সেরা শিরোনাম

ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় শিউরে ওঠা ছবি, 'কবেকার মাছ-মাংস-চিংড়ি', ধাপায় ফেলল পুরসভা
ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় শিউরে ওঠা ছবি, 'কবেকার মাছ-মাংস-চিংড়ি', ধাপায় ফেলল পুরসভা
Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?
Hooghly: মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে

ভিডিও

Derek O'Brien at Police Station | চলবে ভিডিয়োগ্রাফি, ডেরেককে কী কী প্রশ্ন করবে পুলিশ?
Derek O'Brien at Police Station | বুধবার সকালে অবশেষে থানায় হাজিরা দিলেন ডেরেক ও'ব্রায়েনের
Derek O'Brien at Police Station | বুধবার সকালে থানায় গিয়ে হাজিরা দিলেন ডেরেক ও'ব্রায়েন
CJP News : CJP-র বিরুদ্ধে সব FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নেওয়া হল আন্দোলন | ABP
Malda News : বেঙ্গালুরু থেকে ধৃত ৩১ জন বাংলাদেশি নাগরিককে আনা হল মালদায়, ঠাঁই হোল্ডিং সেন্টারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget