এক্সপ্লোর

Odisha Lockdown Extension: লকডাউনের মেয়াদ বাড়ল ওড়িশায়, বিধি ভাঙলেই কড়া শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্য সচিবের

 মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব সুরেশ মহাপাত্র বলেন, যাঁরা, 'এই নির্দেশিকা মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে'। 

ভুবনেশ্বর: ওড়িশায় বাড়ানো হল লকডাউনের মেয়াদ। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে ওড়িশা সরকার। জানানো হয়েছে আগামী ১ জুন বিকেল ৫ টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। এর আগে গত ৫ মে ১৪ দিনের লকডাউন জারি করে ওড়িশা সরকার। তবে করোনার প্রকোপ বাড়ায় সিদ্ধান্ত বদল করেছে ওড়িশা।

গতকালই শেষ হচ্ছিল প্রথম দফার লকডাউন। আর তার আগের দিনই ফের মেয়াদ বাড়লো লকডাউনের। এদিন বিধিনিষেধ উল্লেখ করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।  নতুন নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি পরিষেবা চালু থাকবে। বাজার, মুদির দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত।

সাপ্তাহিকভাবে দোকান-বাজার বন্ধের যেমন নির্দেশিকা রয়েছে, সেটাই জারি থাকবে। পাশাপাশি বিয়ে ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে বর এবং বউকে নিয়ে ২৫ থেকে ৫০ জন উপস্থিত থাকতে পারবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব সুরেশ মহাপাত্র বলেন, যাঁরা, 'এই নির্দেশিকা মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে'। 

উল্লেখ্য, ওড়িশার কোভিড পরিস্থিতি ভাল নয়। গত ২৪ ঘণ্টা সেখানে আক্রান্ত হয়েছেন ১০,৩২১জন। এই নিয়ে ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৩৩,৩০২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ২২ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে, ২,৩৫৭ জনে।

ট্যুইটারে স্বাস্থ্য দফতর জানিয়েছে, 'দুঃখের সঙ্গে  ২২ জন করোনা আক্রান্তেক মৃত্যুর খবর দিতে হচ্ছে। তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।' স্বাস্থ্যদফতর সূত্রে খবর, ওড়িশায় পজেটিভিটি রেট ৫.৭৬ শতাংশ। ১.০৯ কোটিরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে এখনও পর্যন্ত।  

প্রথম দফার লকডাউন ঘোষণা করে রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর জানায় , ৫ই মে বুধবার থেকে ১৯ মে বুধবার ভোর ৫টা পর্যন্ত পর্যন্ত এই লকডাউন কার্যকরী হবে। তবে একান্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সকাল ৬ টা থেকে দুপুর ১২ টার মধ্যে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে যাওয়ার অনুমতি রয়েছে। এবার ফের বাড়ানো হ মেয়াদ।

রোজই চওড়া হচ্ছে করোনার থাবা। সম্প্রতি ওড়িশার জেলে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২ জন। বাকি ১২০ জন বন্দির করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। বেগতিক দেখে ৪৪৯ জন বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। 

ওড়িশায় করোনার দাপট বৃদ্ধি পাওয়ায় আগামী ১৫ মে পর্যন্ত ভক্ত-দর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুরীর মন্দিরের দরজা। ২৪ এপ্রিল এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (এসজেটিএ)। তবে, মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের জন্য মন্দির বন্ধ হলেও, নিয়মিত পুজো চলবে। মন্দিরে একমাত্র সেবায়েত ও মন্দির কমিটির আধিকারিকরাই প্রবেশ করতে পারবেন।

ওই বৈঠকে এ-ও সিদ্ধান্ত হয়েছে যে, প্রথা অনুযায়ী, রথের চাকা তৈরির কাজ চলবে। আগামী চন্দনযাত্রা, স্নানযাত্রা ও রথযাত্রার কথা মাথায় রেখে যথেষ্ট পরিমাণ মাস্ক ও স্যানিটাইজার কিনবে মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত এবছর ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রথযাত্রার। 

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget