এক্সপ্লোর

Odisha News: যাত্রা দেখে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল, বাইক আটকে ২ আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওড়িশায় !

Crime News: পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। কিন্তু, শুক্রবার ওই দুই কিশোরীর বাবা-মা রসগোবিন্দপুর থানায় এই মর্মে অভিযোগ জানানোর পরই ঘটনার কথা সামনে আসে। 

ময়ূরভঞ্জ (ওড়িশা) : বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল দুই আদিবাসী কিশোরীর সঙ্গে। ওই দুই কিশোরীকে গণ-ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। 

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। কিন্তু, শুক্রবার ওই দুই কিশোরীর বাবা-মা রসগোবিন্দপুর থানায় এই মর্মে অভিযোগ জানানোর পরই ঘটনার কথা সামনে আসে। 

১৩ ও ১৪ বছরের ওই দুই কিশোরী। যাত্রা দেখার জন্য দুইজন ছেলের সঙ্গে কাছেপিঠের একটি গ্রামে গিয়েছিল। অভিযোগ, বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাদের মোটরবাইক আটকায়। তাদের দুই বন্ধুকে হেনস্থা করার পর ওই দুই কিশোরীকে নিয়ে চলে যায় তারা, এমনই জানিয়েছে পুলিশ। এরপর ক্লাস এইট ও নাইনের ওই দুই ছাত্রীকে পাঁচজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি দুই জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। BNS ও POCSO-র একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। বিজেডি দাবি করেছে, ওড়িশায় গত ১৬ মাসে ৫ হাজারের বেশি মহিলার ধর্ষণ হয়েছে। দলীয় মুখপাত্র লেলিন মোহান্তি বলেন, "এই ভয়াবহ পরিসংখ্যান রাজ্যের বর্তমান বিজেপি সরকারের অধীনে নারীদের অবনতিশীল অবস্থার প্রতিফলন ঘটাচ্ছে।" 

দেশে নারী নির্যাতনের ঘটনায় কমতি নেই কোনও। দিনকয়েক আগে উত্তরপ্রদেশে নাবালিকা, দলিত কন্যাকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। 

উত্তরপ্রদেশের লখনউয়ের বনতারায় এই ঘটনা ঘটে। ১৭ বছরের ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী। জানা যায়, দুপুর ১২টা নাগাদ ওই কিশোরী নিজের এক সহপাঠীর সঙ্গে মোটর সাইকেলে চেপে দিদির বাড়ি যাচ্ছিল। অসুস্থ দিদিকে দেখতে যাচ্ছিল মেয়েটি। ওই সহপাঠী যাচ্ছিল তাকে পৌঁছে দিতে। সেই সময় রাস্তায় একটি আমবাগানের কাছে রাস্তা আটকায় পাঁচ দুষ্কৃতী। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশকুমার পান্ডে জানান, মোটর সাইকেলের চালককে প্রথমে নামিয়ে আনে দুষ্কৃতীরা। তাকে বেধড়ক মারধর করা হয়। এর পর পাঁচ জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, অত্যাচারের পর ফোনে নিজের জামাইবাবুকে গোটা ঘটনা খুলে বলে মেয়েটি।  মেয়েটির জামাইবাবুই থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো FIR দায়ের করে পুলিশ, শুরু হয় তদন্ত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget