এক্সপ্লোর

I.N.D.I.A Meeting: ঐক্যবদ্ধ বিজেপি বিরোধী শিবির, উন্মোচন হবে নয়া প্রতীকীরও, মুম্বইয়ে তৃতীয় বৈঠক I.N.D.I.A জোটের

Lok Sabha Elections 2024: এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, মুম্বইয়ে I.N.D.I.A জোটের বৈঠকে শামিল হতে পারেন বিরোধী শিবিরের প্রায় ৮০ জন নেতা-নেত্রী।

নয়াদিল্লি: পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে তৃতীয় দফায় বৈঠক বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের। পটনা, বেঙ্গালুরুর পর এবার বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। আগামী ৩১ অক্টোবর সেখানে বৈঠকে বসবেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। বৈঠক চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। (I.N.D.I.A Meeting)

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, মুম্বইয়ে I.N.D.I.A জোটের বৈঠকে শামিল হতে পারেন বিরোধী শিবিরের প্রায় ৮০ জন নেতা-নেত্রী। ২৬টি রাজনৈতিক দল অংশ নেবেন ওই বৈঠকে। দেশের বাণিজ্য নগরীতে এই বৈঠকের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্বাচনী খরচের প্রশ্নও। (Lok Sabha Elections 2024)

বিজেপি বিরোধী বিরোধীদের বৈঠকে এখনও পর্যন্ত ২৬টি দল নাম লিখিয়েছে। মুম্বইয়ের বৈঠকে আরও একাধিক দল I.N.D.I.A জোটে নাম লেখাবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, মুম্বইয়ের বৈঠকেই বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের প্রতীকীচিহ্নও প্রকাশ করা হবে বলে খবর। ১ সেপ্টেম্বর বৈঠকের শেষ দিনে তার উন্মোচন হতে পারে। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি বিরোধী শিবিরের যে জোট, তার নাম ইন্ডিয়ান ন্য়াশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে I.N.D.I.A. বিজেপি নেতৃত্বাধীন ন্য়াশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA)-কে হারানোই বিরোধী জোটের লক্ষ্য। যদিও জোটের নাম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। নামের সঙ্গে ভারত জুড়লেই ভোট পাওয়া যায় না বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, সন্ত্রাসী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মুজাহিদিন এমনকি ঔপনিবেশিক শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও বিরোধী জোটের তুলনা টানেন। যদিও বিরোধীদের দাবিস, ভয় পেয়েই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন মোদি। 

আরও পড়ুন: Congress Reshuffle: CWC-তে শশী-সচিন-প্রিয়ঙ্কা, বাংলা থেকে শুধু অধীর-দীপা, পেলেন কংগ্রেসে সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা

এর আগে, জুন মাসে পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠকটি হয়। জুলাই মাসে বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক। অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নেতাদের অনেকেই সেই বৈঠকে হাজির ছিলেন। এবারে মুম্বইয়ে বৈঠকের আয়োজনের গুরুভার রয়েছে উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনার (UBT) হাতে। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে নৈশভোজের আয়োজন হবে ৩১ জুলাই। সেখানেই সাংবাদিক বৈঠকের পর শুরু হবে আলোচনা। মধ্যাহ্নভোজের আয়োজন করবে মহারাষ্ট্র কংগ্রেস। মহা আঘাডি জোটের শরদ পওয়ার, উদ্ধব এবং অশোক চহ্বাণ সেই নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। বৈঠক চলাকালীন মুম্বইয়ের তিলক ভবনে কংগ্রেসের সদর দফতরেও যেতে পারেন রাহুল গাঁধী।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget