এক্সপ্লোর

Oppositions Meet : মুম্বইয়ে তৃতীয় দফায় বৈঠক, কবে ফের একমঞ্চে বিরোধী শিবির ?

Rahul Gandhi : এদিকে বিরোধী শিবির INDIA-র কীভাবে এগনো উচিত, তা নিয়ে আলোচনার জন্য আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী

নয়াদিল্লি : দ্বিতীয় বৈঠক দূরত্ব ঘুচিয়েছে। যা কার্যত অধরা ছিল প্রথম বৈঠকে। বেঙ্গালুরুর বৈঠকের পর বিজেপি-বিরোধী লড়াইয়ে একতায় কোনও ঘাটতি রাখা হবে না বলে একপ্রকার 'অলিখিত চুক্তি'ই করে নিয়েছে বিরোধী শিবির, অন্তত রাজনৈতিক মহলের তা-ই পর্যবেক্ষণ। কারণ অবশ্যই, রাজ্যভিত্তিক নানা সমীকরণকে দূরে সরিয়ে রেখে হিংসা-বিধ্বস্ত মণিপুরে প্রতিনিধিদল পাঠানো INDIA-র। এবার নতুন এই মঞ্চে এক জায়গায় আসা সমস্ত দলের মধ্যে সমীকরণের ভিত আরও মজবুত করতে তৃতীয় দফায় বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স-এর শরিক দলগুলি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামী ৩১ অগাস্ট মুম্বইয়ে হতে চলেছে বিরোধী শিবিরের তৃতীয় দফার বৈঠক।  চলবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত।

শোনা যাচ্ছে, বেঙ্গালুরুর ধাঁচেই হতে চলেছে এবারের বৈঠক। ৩১ অগাস্ট প্রথম দিনে বিভিন্ন দলের নেতৃত্ব নিজেদের মধ্যে কথোপকথন-আলাপচারিতা সারবেন। পরের দিন হবে মূল বৈঠক। ওই সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের দিনক্ষণ নিয়ে সব দলের নেতৃত্ব ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। সম্ভবত, পোওয়াইয়ের একটি হোটেলে বৈঠক হবে। পয়লা সেপ্টেম্বর INDIA-র প্রতিনিধিরা যৌথ সাংবাদিক বৈঠক করবেন।

তৃতীয় দফার বৈঠকের নির্ঘণ্ট নিয়ে একাধিক আলোচনা চলছিল। কিন্তু, কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি এই কারণে যে, সব নেতাকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ অবশ্য ৩১ অগাস্ট বৈঠকে সব দলের সায় আছে বলে সূত্রের খবর। এবার আয়োজকের দায়িত্বে থাকছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপি-র শরদ পাওয়ার গোষ্ঠী। তাদের সঙ্গে থাকছে কংগ্রেস। অর্থাৎ মহা বিকাশ অঘাড়ি জোটের শরিকরা। এই আবহে বিরোধী শিবির INDIA-র কীভাবে এগনো উচিত, তা নিয়ে আলোচনার জন্য আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

উল্লেখ্য, বিরোধী শিবিরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পাটনায়। জুন মাসে। গতমাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। তৃতীয় দফার বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে একযোগে লড়াইয়ের লক্ষ্যে কমিটি গঠনের দিকে জোর দিতে পারে INDIA। প্রত্যেক দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হতে পারে। একসঙ্গে কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করার বিষয়টিও দেখতে পারে কমিটি। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী শিবিরের নাম ঘোষণা করেন- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ২৬টি দলের প্রায় ৪ ঘণ্টার বৈঠক শেষে সেই ঘোষণা করা হয়। সেই সময় তিনি জানিয়েছিলেন, মুম্বইয়ে পরবর্তী বৈঠকে সব দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। একজনকে আহ্বায়কও রাখা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget