এক্সপ্লোর

এবার অক্সিজেন পার্লার উত্তীর্ণর সেফ হোমে

কাল থেকেই সেখানে চালু হচ্ছে ২৫টি অক্সিজেন পার্লার

কলকাতা: উত্তীর্ণর সেফ হোমে এবার অক্সিজেন পার্লারের ব্যবস্থা। কাল থেকেই সেখানে চালু হচ্ছে ২৫টি অক্সিজেন পার্লার। অক্সিজেনের আকাল সারা দেশের বিভিন্ন প্রান্তে। এমনকী এরাজ্যেও অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই আবহেই কাল থেকে ২৫টি অক্সিজেন পার্লার চালু হচ্ছে উত্তীর্ণর সেফ হোমে। জানালেন ফিরহাদ হাকিম।

এদিন ফিরহাদ হাকিম জানান, সেফ হোমে অক্সিজেনের ব্যবস্থা থাকছে। পাশাপাশি ২৫টি বেড সহ অক্সিজেনের পরিকাঠামো করা হয়েছে। কারোর শুধুমাত্র অক্সিজেনের প্রয়োজন হলে এখানে এসে নিতে পারবে। আবার কোনও রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে সরাসরি ভর্তি করা হবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। আবার অন্য কোনও হাসপাতালে ভর্তি আছেন এমন কেউ যাঁর শুধু অক্সিজেনের মাধ্যমে স্বাস্থ্যে উন্নতি সম্ভব, তাঁকেও এই পার্লারেই অক্সিজেন দেওয়া যাবে। 

করোনায় ছারখার দেশের লাখ লাখ পরিবার।উড়ছে শ্মশানের ছাই।শ্বাস নেওয়ার জায়গাও যেন কমতে বসেছে। দিল্লির মতো এরাজ্যেও অক্সিজেনের অভাবে উঠেছে রোগীমৃত্যুর অভিযোগ। হু হু করে সংক্রমণ বেড়ে চলায় অক্সিজেনের বেড়েছে টানাটানি। পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট। এবার অক্সিজেন পার্লারের বন্দোবস্ত উত্তীর্ণতে। 

উল্লেখ্য, ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে গতকালই বসানো হয় অক্সিজেনের ট্যাঙ্ক। ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।

বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রমিতদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। ইতিমধ্যে ১৩ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্টের ট্যাঙ্ক রয়েছে হাসপাতালে, যেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজনে পাঠানো হচ্ছে ওয়ার্ডে। বেলেঘাটা হাসপাতালে চাহিদা মেটাতে এবার সেখানে বসছে অক্সিজেন কনসেনট্রেটর।

এদিকে করোনার বলি হয়ে একদিনে মৃতের সংখ্যা একশোর গণ্ডি পেরিয়ে গেল রাজ্যে। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী গত ২৪ গণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০৩ জন। শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃ্ত্যু হয়েছে। কলকাতাতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯ জনের। এদিনের বুলেটিন জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Abhishek Banerjee: এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Jammu Kashmir Accident : জম্মু - কাশ্মীরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল সেনা-জওয়ানদের গাড়ি
জম্মু - কাশ্মীরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল সেনা-জওয়ানদের গাড়ি
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়
উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget